শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ক' বিষয়টি সমাজবিজ্ঞানের পরিধির কোন শাখায় আলোচিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'ক' বিষয়টি সমাজবিজ্ঞানের পরিধির অন্যতম শাখা পরিবার সমাজবিজ্ঞান শাখায় আলোচিত হয়। পরিবার হলো মানবসমাজের সবচেয়ে আদিম ও ক্ষুদ্রতম সংগঠন। মানবসমাজে কীভাবে পরিবারের উৎপত্তি হয়েছে, কীভাবে এর বিকাশ ঘটেছে, সমাজে কোন ধরনের পরিবার দেখা যায় এবং পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি ও সমস্যা নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। এছাড়া পরিবারের ধরন, রীতিনীত ও প্রথা, আচার-অনুষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ, প্রভৃতি পরিবার সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এ ক্ষেত্রে আকারের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. একক পরিবার, ২. বর্ধিত পরিবার, ৩. যৌথ পরিবার আবার উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় -এ দুই ভাগে ভাগ করা হয়েছে। উদ্দীপকের চিত্র 'ক' একক, বর্ধিত, যৌথ এবং পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় বিষয়গুলো উল্লেখ রয়েছে। এসব বিষয় মূলত উপরে আলোচিত সমাজবিজ্ঞানের অন্যতম শাখা পরিবার সমাজবিজ্ঞান শাখার আলোচ্য বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' বিষয়টি পরিবার সমাজবিজ্ঞান শাখায় আলোচিত হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের 'ক' বিষয়টি সমাজবিজ্ঞানের পরিধির কোন শাখায় আলোচিত হয়? ব্যা…

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

'The Positive PhilosophyPhilosophy^{\prime} গ্রন্থটির রচয়িতা হলেন অগাস্ট কোঁৎ।

উত্তর

সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক পাঠ বা বিশ্লেষণ। অর্থাৎ সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্ক বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। মানুষের সামাজিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন, যুক্তিহীন বা অনর্থক নয়। কেননা ঐ সম্পর্কগুলোর রয়েছে কার্যকারণ সম্পর্ক। সমাজবিজ্ঞান মানবাচরণের ঐ কার্যকারণ সম্পর্কের প্রতি বিশেষ দৃষ্টি রাখে, যুক্তির প্রাধান্য দেয়। যার ফলে সমাজবিজ্ঞান হয়ে ওঠে যুক্তি ও বিজ্ঞানভিত্তিক এবং বিশ্লেষণধর্মী। এজন্য সমাজবিজ্ঞানকে একটি বিজ্ঞানভিত্তিক পাঠ বলা হয়।

উত্তর

উদ্দীপকের 'ক' বিষয়টি সমাজবিজ্ঞানের পরিধির অন্যতম শাখা পরিবার সমাজবিজ্ঞান শাখায় আলোচিত হয়। পরিবার হলো মানবসমাজের সবচেয়ে আদিম ও ক্ষুদ্রতম সংগঠন। মানবসমাজে কীভাবে পরিবারের উৎপত্তি হয়েছে, কীভাবে এর বিকাশ ঘটেছে, সমাজে কোন ধরনের পরিবার দেখা যায় এবং পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি ও সমস্যা নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। এছাড়া পরিবারের ধরন, রীতিনীত ও প্রথা, আচার-অনুষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ, প্রভৃতি পরিবার সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এ ক্ষেত্রে আকারের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. একক পরিবার, ২. বর্ধিত পরিবার, ৩. যৌথ পরিবার আবার উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় -এ দুই ভাগে ভাগ করা হয়েছে। উদ্দীপকের চিত্র 'ক' একক, বর্ধিত, যৌথ এবং পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় বিষয়গুলো উল্লেখ রয়েছে। এসব বিষয় মূলত উপরে আলোচিত সমাজবিজ্ঞানের অন্যতম শাখা পরিবার সমাজবিজ্ঞান শাখার আলোচ্য বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' বিষয়টি পরিবার সমাজবিজ্ঞান শাখায় আলোচিত হয়।

উত্তর

উদ্দীপকের 'ক' অর্থাৎ পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য-প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক পাঠ। এ বিজ্ঞানের আলোচনার বিষয় হলো সমাজবদ্ধ মানুষের বিচিত্র ধরনের সামাজিক সম্পর্ক। সমাজে বসবাসরত মানুষের সাথে কীভাবে চলতে হবে, পরিবারের সদস্যদের সাথে কীভাবে আচরণ করতে হবে, রাষ্ট্রে পরিবারের সদস্যরা কীভাবে ভূমিকা রাখবে এসব বিষয় সমাজবিজ্ঞান গঠন-পাঠন ও গবেষণা করে থাকে। এছাড়া পরিবারের উৎপত্তি,-বিবর্তন, বিকাশ, ধরন, আধুনিক ও পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি এবং পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে থকে। পরিবারের সদস্যদের মুখ্য সামাজিকীকরণের ক্ষেত্রেও সমাজবিজ্ঞান আলোচনা করে। তাছাড়া পরিবারের জৈবিক কাজের মাধ্যমে মানবজাতি স্থায়িত্ব লাভ করে এবং বংশ বৃদ্ধি করে, অর্থনৈতিক চাহিদা পূরণ, শিক্ষা, ধর্মীয়, বিনোদনমূলক প্রভৃতি কার্যাবলি পরিবারের মাধ্যমেই সম্পাদিত হয়। পরিবারের গুরুত্বপূর্ণ এসব কার্যাবলি সমাজবিজ্ঞানের অন্যতম শাখা পরিবার সমাজবিজ্ঞান শাখায় আলোচিত হয়। আর এর মাধ্যমেই পরিবার স্থায়িত্ব পায় এবং সুরক্ষিত থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।