উদ্দীপকের 'ক' সুরক্ষিত রাখার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য-উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'ক' অর্থাৎ পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য-প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক পাঠ। এ বিজ্ঞানের আলোচনার বিষয় হলো সমাজবদ্ধ মানুষের বিচিত্র ধরনের সামাজিক সম্পর্ক। সমাজে বসবাসরত মানুষের সাথে কীভাবে চলতে হবে, পরিবারের সদস্যদের সাথে কীভাবে আচরণ করতে হবে, রাষ্ট্রে পরিবারের সদস্যরা কীভাবে ভূমিকা রাখবে এসব বিষয় সমাজবিজ্ঞান গঠন-পাঠন ও গবেষণা করে থাকে। এছাড়া পরিবারের উৎপত্তি,-বিবর্তন, বিকাশ, ধরন, আধুনিক ও পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি এবং পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে থকে। পরিবারের সদস্যদের মুখ্য সামাজিকীকরণের ক্ষেত্রেও সমাজবিজ্ঞান আলোচনা করে। তাছাড়া পরিবারের জৈবিক কাজের মাধ্যমে মানবজাতি স্থায়িত্ব লাভ করে এবং বংশ বৃদ্ধি করে, অর্থনৈতিক চাহিদা পূরণ, শিক্ষা, ধর্মীয়, বিনোদনমূলক প্রভৃতি কার্যাবলি পরিবারের মাধ্যমেই সম্পাদিত হয়। পরিবারের গুরুত্বপূর্ণ এসব কার্যাবলি সমাজবিজ্ঞানের অন্যতম শাখা পরিবার সমাজবিজ্ঞান শাখায় আলোচিত হয়। আর এর মাধ্যমেই পরিবার স্থায়িত্ব পায় এবং সুরক্ষিত থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' সুরক্ষিত রাখার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য-উত্…
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর