উদ্দীপকে ফাইজার অধ্যয়নকৃত বিষয় কোনটি বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফাইজার অধ্যয়নকৃত বিষয়টি হলো নৃবিজ্ঞান। নিচে তা বিশ্লেষণ করা হলো : নৃবিজ্ঞান অর্থ হচ্ছে মানুষ ও সংস্কৃতি সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক পাঠ। মানুষের উৎপত্তি ও তার দৈহিক, সামাজিক তথা মানব আচরণের ক্রমবিকাশ সম্পর্কিত গবেষণা নিয়ে বিজ্ঞানের আলোচনার বিষয়। নৃবিজ্ঞান প্রধানত দুইটি অংশে বিভক্ত। যথা- দৈহিক নৃবিজ্ঞান ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান। দৈহিক নৃবিজ্ঞান মানুষের শরীর কাঠামো নিয়ে আলোচনা করে। আর সাংস্কৃতিক নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু হলো আদিম সমাজব্যবস্থা, সামাজিক আচার অনুষ্ঠান, খাদ্যভ্যাস, সামাজিক প্রথা ইত্যাদি। উদ্দীপকের ফাইজা যে বিষয়ে অধ্যয়ন করে তার মূল আলোচ্য বিষয় মানুষের উদ্ভব ও বিকাশ, মানুষের দৈহিক গঠন এবং সংস্কৃতির ভিন্নতা। এই বিষয়গুলো উপরে আলোচিত নৃবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত ফাইজার পঠিত বিষয়টি হচ্ছে নৃবিজ্ঞান।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফাইজার অধ্যয়নকৃত বিষয় কোনটি বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর