রিয়ার অধিত বিষয়টির ব্যাপকতা গভীর - বিশ্লেষণ কর।
উত্তর: রিয়ার পঠিত বিষয় তথা সমাজবিজ্ঞানের ব্যাপকতা গভীর — মন্তব্যটি যুক্তিযুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো : বিজ্ঞানের যে শাখা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে তাই সমাজবিজ্ঞান। বস্তুুত ব্যক্তি, গোষ্ঠী, প্রথা, সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি পারস্পরিক সম্পর্ক নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। সমাজ বিজ্ঞান বিষয়টির ব্যাপকতা গভীর। বিষয়টির পরিধি এবং পাঠের প্রয়োজনীয়তা এর ব্যাপকতাকে তুলে ধরে। সমাজের বিভিন্ন দিক পঠন-পাঠক ও গবেষণার জন্য সমাজবিজ্ঞানের নানা শাখা প্রশাখার উদ্ভব ঘটেছে। এইসব শাখা প্রশাখার মধ্যে ধর্মের সমাজবিজ্ঞান ধর্ম সম্পর্কে আলোচনা করে। নগর ও গ্রামের সমাজ অর্থনীতি, নেতৃত্ব কাঠামো, ক্ষমতা কাঠামো, মর্যাদা ও স্তরবিন্যাস ইত্যাদি নিয়ে নগর এবং গ্রামীণ সমাজবিজ্ঞান আলোচনা করে। এমনিভাবে সমাজবিজ্ঞানের আরো নানা ধরনের শাখা রয়েছে যেগুলো সমাজের একএকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। সমাজবিজ্ঞানের এসব শাখার জ্ঞান অর্জন করা শুষ্ঠু সমাজ গঠনের জন্য অপরিহার্য। উদাহরণ স্বরূপ বলা যায়, সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন সম্প্রদায় ও সংঘ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে সাহায্য করে। এইসব সাম্প্রদায় ও সংঘের মধ্যে কোনো জটিল পরিস্থিতি বিরাজ করলে সমাজবিজ্ঞানের জ্ঞান তা দূর করতে সাহায্য করে। আবার সামাজিক সমস্যার, পরিবর্তন নীতি নির্ধারণ উন্নয়ন ও সামাজিক সম্পর্ক উন্নয়নে ও সমাজবিজ্ঞানের জ্ঞান নির্দেশ করে। কার্যত সমাজবিজ্ঞানের পরিধি এবং পাঠের প্রয়োজনীয়তা পর্যালোচনা করলে সুস্পষ্ট হয় যে, শাস্ত্রটির ব্যাপকতা অত্যন্ত গভীর। উদ্দীপকের রিয়া বিশ্ববিদ্যালয় যে বিষয়ে অধ্যয়ন করে তার মূল আলোচ্য বিষয় হলো সমাজ, সামাজিক সম্পর্ক, সামাজিক কার্যাবলি, দল প্রতিষ্ঠান প্রভৃতি। এগুলা সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় সাথে সাদৃশ্যপূর্ণ। তাই তার পঠিত বিষয়টি সমাজবিজ্ঞান।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
রিয়ার অধিত বিষয়টির ব্যাপকতা গভীর - বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর