শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষার সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের অনুসন্ধানের একটি বিশেষ ক্ষেত্র। শিক্ষাকে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা বা অনুসন্ধানের উদ্দেশ্যে সমাজজ্ঞিানের অন্যতম শাখা হিসেবে 'শিক্ষা সমাজবিজ্ঞানের' উৎপত্তি। শিক্ষার সমাজবিজ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্য, পাঠ্যসূচি, পাঠ্যবিষয় বহির্ভূত নানাবিধ কার্যকলাপ, শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক দিক, শিক্ষার মাধ্যম, ব্যবস্থার ধরন, শিক্ষার সাথে সামাজিক শ্রেণির সম্পর্ক এবং শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ, শিক্ষাসংশ্লিষ্ট প্রতিটি বিষয়ের সামাজিক দিক নিয়ে শিক্ষার সমাজবিজ্ঞান গভীর অনুসন্ধান করে। এছাড়া এটি সমাজের অন্যান্য বিষয় যথা: অর্থনীতি, রাষ্ট্রবিধি ব্যবস্থা, জ্ঞাতি সম্পর্ক ইত্যাদির সাথে শিক্ষার সম্পর্ক নিয়েও পঠন-পাঠন এবং গবেষণা করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর