শেয়ারFacebookWhatsApp

সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তর: সমাজবিজ্ঞানের জনক ফরাসি সমাজচিন্তাবিদ ও দার্শনিক অগাস্ট কোঁৎ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজ বিজ্ঞানের জনক কে?

উদ্দীপক

রাফি এবং শুভ্র দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে। রাফি যে বিষয়ে পড়ে তার মূল আলোচ্য বিষয় হলো সমাজ। অপরদিকে শুভ্রর বিষয়টির মূল আলোচ্য বিষয় মানুষ ও তার সংস্কৃতি।

Dhaka · 2022

উত্তর

সমাজবিজ্ঞানের জনক ফরাসি সমাজচিন্তাবিদ ও দার্শনিক অগাস্ট কোঁৎ।

উত্তর

সমাজ বিজ্ঞানের আলোচনার মূল বিষয় হলো সমগ্র সমাজ, তাই সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। সমাজবিজ্ঞানে সামাজিক মানুষের আচার-আচরণ, আদর্শ, মূল্যবোধ, রীতি-নীতি ও সামাজিক কার্যাবলী কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে এবং কিভাবে এর গতিশীলতা বজায় থাকে তা নিয়ে আলোচনা করা হয়। এক কথায় মানবসমাজের প্রায় সব বিষয় নিয়ে সমাজবিজ্ঞানে এ পর্যালোচনা করা হয় বলে সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাফির অধ্যয়নের বিষয়টি হলো সমাজবিজ্ঞান। নিচে তা ব্যাখ্যা করা হলো : সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা সমাজ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের পূর্ণাঙ্গ চিত্র বোঝা যায়। সমাজ ক, সমাজ কেন এবং কিভাবে মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এগিয়ে যায় তা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়। এটি সামাজিক নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা করে। পাশাপাশি সমাজ কাঠামো সম্পর্কে ও সমাজবিজ্ঞান সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে। এছাড়াও সামাজিক গতিশীলতা অর্থাৎ সামাজিক পরিবর্তন নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। তাই সমাজবিজ্ঞানকে বলা হয় সমাজের সামগ্রিক পাঠ। উদ্দীপকে রাফি ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিষয়ে পড়ে তার মূল আলোচ্য বিষয় হলো সমাজ। অর্থাৎ রাফি সমাজবিজ্ঞান বিষয়ে পড়ে। কারণ সমাজবিজ্ঞানই একমাত্র শাস্ত্র যা সমাজ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে। আর সমাজবিজ্ঞানের মূল আলোচ্য প্রতিপাদ্য হলো সমাজ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত রাফির অধ্যয়নের বিষয়টি হলো সমাজবিজ্ঞান।

উত্তর

উদ্দীপকের শুভ্র ও রাফির পঠিত বিষয়টি হলো যথাক্রমে নৃত্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। বিষয় দুটি পরস্পর সম্পর্কযুক্ত। নিচে তা ব্যাখ্যা করা হলো : ব্যুৎপত্তিগতভাবে মানুষ ও সংস্কৃতি সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক পাঠই হচ্ছে নৃত্যবিজ্ঞান। এটি মানুষের উৎপত্তি ও তার দৈহিক, সামাজিক আচরণের ক্রমবিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করে। এই প্রেক্ষিতে উদ্দীপকে শুভ পঠিত বিষয়টি হলো নৃত্যবিজ্ঞানী। অপরদিকে রাফি গঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান। যা সমাজ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। এই দুইটি বিষয়ে পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে অনেক তাত্ত্বিক বিষয়ে দুটিকে জমজ বোন হিসেবে অতিবাহিত করেছেন। সমাজবিজ্ঞান মানব সমাজের অতীত ও বর্তমান সম্পর্কের মধ্যে সম্পর্ক স্থাপন এবং তুলনামূলক আলোচনার ক্ষেত্রে নৃত্যবিজ্ঞান আলোচ্য বিষয়ের ওপর অনেকখানি নির্ভরশীল। সভ্যতা ও সংস্কৃতির আদিম অবস্থা থেকে বর্তমান পর্যায়ে উত্তরণ বা সামাজিক এর বিবর্তন অনুসন্ধানের সমাজবিজ্ঞান নৃত্যবিজ্ঞানের সাহায্য নিয়ে থাকে। অন্যদিকে সমাজবিজ্ঞানীদের বিভিন্ন তন্ত্র ও সিদ্ধান্ত নৃত্য বিজ্ঞানীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। উদাহরণস্বরূপ বলা যায় আমেরিকান সামাজিক নৃত্যবিজ্ঞানী লুইস হেনরি মর্গান ও তার অনুসারীরা ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কিত সমাজতান্ত্রিক ধারণা থেকে আদিম সাম্যবাদী ব্যবস্থার অস্তিত্ব সম্পর্কের স্থির সিদ্ধান্তের উপনীত হন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত রাফি ও শুভ্র পঠিত বিষয় দুটি হলো সমাজবিজ্ঞান ও নৃত্যবিজ্ঞান। বিষয়ে দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
HSCSociology 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।