আসাবিয়া বলতে কী বোঝায়?
উত্তর: ইবনে খালদুনের 'আল আসাবিয়া' প্রত্যয়টি সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয়। আসাবিয়া প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ হলো Social Solidarity যাকে বাংলায় বলা হয় সামাজিক সংহতি বা গোত্র সংহতি। এ সংহতিকে ইবনে খালদুন গোত্র সংহতি হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, সমাজের ভিত্তিই হচ্ছে গোত্র সংহতি। রক্ত, জাতি ও ধর্ম সম্পর্কের ওপর ভিত্তি করে সামাজিক সংহতি গড়ে ওঠে। তিনি বলেন, উপজাতীয় সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়। তিনি মনে করেন, আসাবিয়ার বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোর বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে। আর এসব পরিবর্তন চক্রাকারে সংঘটিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
আসাবিয়া বলতে কী বোঝায়?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর