গোষ্ঠী সংহতি বলতে কী বোঝায়?
উত্তর: ইবনে খালদুনের 'আল আসাবিয়া' প্রত্যয়টি সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয়। আসাবিয়া প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ হলো Social Solidarity যাকে বাংলায় বলা হয় সামাজিক সংহতি বা গোষ্ঠী সংহতি। ইবনে খালদুনের মতে, আসারিয়া বলতে গোত্র সংহতিকে বোঝায়। তার মতে, সমাজের ভিত্তিই হচ্ছে গোষ্ঠী সংহতিা। রক্ত, জাতি ও ধর্ম সম্পর্কের ওপর ভিত্তি করে সামাজিক সংহতি গড়ে ওঠে। তিনি বলেন, উপজাতীয় সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়। তিনি মনে করেন, আসাবিয়ার বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোর বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে। আর এসব পরিবর্তন চক্রাকারে সংঘটিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
গোষ্ঠী সংহতি বলতে কী বোঝায়?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর