শেয়ারFacebookWhatsApp

হার্বার্ট স্পেন্সারের পরিচয় দাও।

উত্তর: হার্বার্ট স্পেন্সার ১৮২০ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই স্পেন্সার জীবতত্ত্ব, জীববিদ্যা ও যান্ত্রিক কলাকৌশলে আগ্রহী ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে প্রকৌশলী হিসেবে তার পেশা শুরু করেন। তার ঝোঁক ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার প্রতি। রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা, জীববিদ্যা ও দর্শনেও তার আগ্রহের কমতি ছিল না।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

হার্বার্ট স্পেন্সারের পরিচয় দাও।

উদ্দীপক

ছকচিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

উত্তর

The Communist ManifestoManifesto^{\prime} লিখেছেন কার্ল মার্কস।

উত্তর

হার্বার্ট স্পেন্সার ১৮২০ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই স্পেন্সার জীবতত্ত্ব, জীববিদ্যা ও যান্ত্রিক কলাকৌশলে আগ্রহী ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে প্রকৌশলী হিসেবে তার পেশা শুরু করেন। তার ঝোঁক ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার প্রতি। রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা, জীববিদ্যা ও দর্শনেও তার আগ্রহের কমতি ছিল না।

উত্তর

উদ্দীপকের তথ্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে, এটি সমাজচিন্তাবিদ এমিল ডুর্খেইম-এর জীবনবৃত্তান্ত এমিল ডুর্খেইম ১৮৫৮ সালের ১৫ এপ্রিল ফ্রান্সের লরিন প্রদেশের ইপিনালে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে প্রাইমারি শিক্ষা সমাপ্ত করেন। ডুর্খেইম ১৮৭৯ সালে বুদ্ধিজীবীদের কেন্দ্রস্থল Normal Superieure এ ভর্তি হয়েছিলেন। তিনি কৃতিত্বের সাথে ১৮৮২ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৮৯৩ সালে তিনি ফরাসি থিসিস The Division of Labour এর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আত্মনিয়োগ করেন সামাজিক বিজ্ঞান বিষয়ক গবেষণায়। এ বিষয়ে তার বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়। তিনি সামাজিক ঘটনাকে প্রাকৃতিক বিষয় হিসেবে বিবেচনা করেন এবং সামাজিক ঘটনাকে সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। তিনি সমাজবিজ্ঞানকে সামাজিক ঘটনার বৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে যান।

উত্তর

সমাজবিজ্ঞানে এমিল ডুর্খেইমের অবদান অনস্বীকার্য। বিশ শতকের প্রারম্ভিক পর্যায়ে যাদের প্রভাবে সমাজবিজ্ঞান তার গতিশীলতার পথে অগ্রসর হয়ে প্রগতিশীল হয়ে উঠেছিল তাদের মধ্যে এমিল ডুর্খেইম-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বৈজ্ঞানিক পদ্ধতিভিত্তিক শিক্ষাব্যবস্থার প্রতি ছিল তার গভীর অনুরাগ। আর তা থেকেই তিনি বিজ্ঞানসম্মত পন্থায় সমাজবিজ্ঞানকে অধ্যয়নের প্রয়াস চালান। সমাজতাত্ত্বিক পদ্ধতির নীতিমালা গ্রন্থে এমিল ডুর্খেইম সামাজিক ঘটনা কী এবং একে কীভাবে উদ্ঘাটন করা সম্ভব সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দান করেন। তিনি মনে করেন যে, সামাজিক মিথস্ক্রিয়া হতে সামাজিক ঘটনার উৎপত্তি ঘটে এবং এসব সামাজিক ঘটনা চিন্তাচেতনা ও আচরণকে নিয়ন্ত্রণ করে। তার মতে, সমাজ ও সামাজিক ঘটনাবলি হচ্ছে ব্যক্তির নিরপেক্ষ সত্তা। এছাড়া ডুর্খেইম তার গ্রন্থে ধর্মকে একটি সামাজিক বিষয় এবং ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানকে সমাজ বা গোষ্ঠীর প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি ধর্মকে সামাজিক ঘটনা বলে উল্লেখ করেন। এছাড়া তিনি তার শ্রমবিভাজন। তত্ত্ব ও আত্মহত্যা সম্পর্কিত তত্ত্ব প্রদানের মাধ্যমে সমাজবিজ্ঞানকে আলোচনা ও পর্যালোচনা করতে সমর্থ হন।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।