শেয়ারFacebookWhatsApp

অগাস্ট কোঁৎ কোন দেশের দার্শনিক ছিলেন?

উত্তর: অগাস্ট কোঁৎ ফ্রান্সের দার্শনিক ছিলেন।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

অগাস্ট কোঁৎ কোন দেশের দার্শনিক ছিলেন?

উদ্দীপক

মোহন সাহেব একজন সমাজ সংস্কারক হিসেবে এলাকায় বেশ খ্যাতি অর্জন করেছেন। মানব ঐক্যের প্রবক্তা হিসেবে অগাস্ট কোঁৎকেই তিনি অনুসরণ করেন। অগাস্ট কোঁতের দর্শন ও দার্শনিক তত্ত্বের ভিতর মোহন সাহেব মানবতার ঐক্যের যৌক্তিক গুরুত্ব খুঁজে পান।

উত্তর

অগাস্ট কোঁৎ ফ্রান্সের দার্শনিক ছিলেন।

উত্তর

আল আসাবিয়া ইবনে খালদুনের সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয়। 'আসাবিয়া' প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ হলো Social Solidarity, যাকে বাংলায় বলা হয় সামাজিক সংহতি বা গোত্র সংহতি। এ সংহতিকে ইবনে খালদুন 'গোত্র সংহতি' হিসেবেও আখ্যায়িত করেছেন। তার মতে, আসাবিয়ার বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোতে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে। আর এসব পরিবর্তন চক্রাকারে সংগঠিত হয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

উত্তর

উদ্দীপকের মোহন সাহেব মানব ঐক্যের প্রবক্তা অগাস্ট কোঁৎকে অনুসরণ করে সমাজ সংস্কার করেন। অগাস্ট কোঁৎ তার 'Positive PhilosophyPhilosophy^{\prime} গ্রন্থে মানব সমাজের ইতিহাসের প্রগতির ধারাকে তিনটি স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। মোহন সাহেব সমাজ সংস্কার এ করতে গিয়ে সেগুলো অনুসরণ করেন। এ তিনটি স্তর হলো- ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর (Theological Stage): অগাস্ট কোঁৎ-এর মতে, ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর হলো মানব সমাজের আদি স্তর। এ স্তরে সমাজের ওপর ধর্মীয় প্রভাব ছিল অনেক বেশি। মানুষের মনে তখনও যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। এ ধর্মতত্ত্বনির্ভর যুগে মানুষ মানুষের বিরুদ্ধে অবিরাম সংঘর্ষে লিপ্ত ছিল। তখন মানুষের নৈতিক জ্ঞান ছিল প্রাথমিক পর্যায়ের। মানবতাবোধ ছিল আক্রমণাত্মক ও পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন। এরূপ মনোভাবাপন্ন লোকেরাই এ যুগের সম্মানিত শ্রেণিতে অধিষ্ঠিত ছিল। এ কারণে অগাস্ট কোঁৎ এ স্তরকে সামরিক স্তর বলে অভিহিত করেছেন। এ যুগে মানুষ ছিল অদৃষ্টবাদী। মানব সমাজের এ স্তরটি আদি থেকে ১৩শ শতক পর্যন্ত স্থায়ী ছিল। অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর (Metaphysical Stage): পূর্বোক্ত ধর্মতত্ত্বের সামান্য পরিবর্তিত ও রূপান্তরিত রূপ হচ্ছে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর। এ স্তরে মানুষ বিশ্বাস করত যে, বিশ্বজগৎ দেবতা কর্তৃক নয় বরং একটি বিশেষ শক্তি বা অজ্ঞাত কোনো ক্ষমতা দ্বারা পরিচালিত। এ যুগকে তত্ত্বগত দার্শনিক চিন্তার যুগ বলা হয়। অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর ত্রয়োদশ হতে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল। দৃষ্টবাদী স্তর (Scientific or Positive Stage): অগাস্ট কোঁৎ মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায়কে Positive Stage বলেছেন। তার মতে, এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হয়, জ্ঞান উন্নত হয় এবং বিজ্ঞানের প্রকৃত জয়যাত্রা সূচিত হয়। এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণের প্রাধান্য পরিলক্ষিত হয় এবং ঘটনার কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। অগাস্ট কোঁৎ বর্ণিত দৃষ্টবাদী স্তরে টেকনোক্রাটগণ রাষ্ট্রীয় কাঠামোতে প্রাধান্য পাবে এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি ও শিল্পপতিগণ প্রাধান্য লাভ করতে।

উত্তর

মানব ঐক্যের প্রবক্তা হিসেবে উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানী প্রকৃত অর্থে অনুসরণীয়- উক্তিটি যথার্থ। মানব ঐক্যের প্রবতা হিসেবে উদ্দীপকের মোহন সাহেব অগাস্ট কোঁৎকেই উল্লেখ করেছেন। তিনি অগাস্ট কোঁৎকেই মানব ঐক্যের প্রবস্তা হিসেবে অনুসরণ করেন। অগাস্ট কোঁতের দর্শন ও দার্শনিক তত্ত্বের ভিতর মোহন সাহেব মানবতার বঐক্যের যৌক্তিক গুরুত্ব খুঁজে পান। পাঠ্যপুস্তকের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, অগাস্ট কোঁতের দর্শন ছিল ঐক্যের দর্শন। তিনি সবসময় মানব ঐক্যের সাক্ষী ছিলেন। তার দর্শন ও দার্শনিক চিন্তাচেতনা দ্বারা মানব ঐক্যের প্রতি তার গভীর আগ্রহের বিষয়টিই ফুটে ওঠে। তিনি তার সকল বিখ্যাত গ্রন্থসমূহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা বলেছেন তা মূলত দার্শনিক অর্থে মানব ঐক্য ও এর গুরুত্ব তুলে ধরে। উদ্দীপকের মোহন সাহেবও অগাস্ট কোঁতের নানা দার্শনিক তত্ত্বগুলো বুঝে এর মধ্যে, মানব ঐক্যের বিষয়টি লক্ষ করেছেন। কোঁৎ সর্বদা ঐক্যবদ্ধ, স্থিতিশীল ও সুসংগঠিত মানব সমাজ গঠনের পক্ষে ছিলেন। শুধুমাত্র এ প্রক্রিয়ার, মাধ্যমেই সম্ভবত মানব ঐক্য সম্ভব ছিল। তাই বলা যায়, "মানব ঐক্যের প্রবস্তা হিসেবে অগাস্ট কোঁৎ প্রকৃত অর্থেই অনুসরণীয়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।