শেয়ারFacebookWhatsApp

জাকির সাহেবের বর্ণিত ইউরোপের সমাজ অগাস্ট কোঁতের মানবসমাজ বিকাশের কোন পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের জাকির সাহেব বর্ণিত ইউরোপের সমাজ অগাস্ট কোঁৎ বর্ণিত মানব সমাজ বিকাশের দৃষ্টবাদী পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানুষ যখন ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অস্তিত্বকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায় তখনই দৃষ্টবাদী স্তরের আবির্ভাব ঘটে। এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ যুক্তি ও পর্যবেক্ষণ সম্মিলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে এবং ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। অগাস্ট কোঁতের মতে, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে জড় জগতকে যেভাবে জানা যায়, সেভাবে দৃষ্টবাদী স্তরে সামাজিক ঘটনা ও পরিস্থিতিকেও বস্তুনিষ্ঠভাবে পাঠ করা যায়। বস্তুত এ স্তরের মানুষ ধর্মতাত্ত্বিক ও অধিবিদ্যাগত স্তরের তুলনায় অনেক বেশি যুক্তিবাদী ও চিন্তাশীল। উদ্দীপকের জাকির সাহেব লক্ষ করেন, ইউরোপের মানুষ অনেক বেশি যুক্তি ও চিন্তার মাধ্যমে বাস্তব অবস্থাকে গ্রহণ করে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইউরোপের মানুষের এমন চিন্তা ও যৌক্তিক অবস্থান দৃষ্টবাদের সাথে তুলনীয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

জাকির সাহেবের বর্ণিত ইউরোপের সমাজ অগাস্ট কোঁতের মানবসমাজ বিকাশের কো…

উদ্দীপক

জাকির সাহেব ব্যবসার প্রয়োজনে প্রায়শই ইউরোপ ভ্রমণ করেন। তিনি লক্ষ করেন যে, ইউরোপের মানুষ অনেক বেশি যুক্তি ও চিন্তার মাধ্যমে বাস্তব অবস্থাকে গ্রহণ করে। অথচ তার অঞ্চলের অধিকাংশ মানুষ এখনো দৈবশক্তিতে বিশ্বাসী। নিজেদের ভাল-মন্দের জন্য তারা ভাগ্যকেই দায়ী করে।

Rajshahi · 2018

উত্তর

সমাজের বিপর্যয় থেকে মানুষের মনে বিতৃষ্ণার সৃষ্টি হয়। আর এই বিতৃষ্ণা থেকে যে আত্মহত্যা সংঘটিত হয় তাই নৈরাজ্যমূলক আত্মহত্যা।

উত্তর

কর্তৃত্ব যখন রাজনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হয় আমলাতন্ত্রের আইনগত কর্তৃত্ব। সব সুনির্দিষ্ট ও দাপ্তরিক কর্মকাণ্ডের বা পরিসীমারই একটি নীতিমালা রয়েছে, যেগুলো সাধারণভাবে আইন বা প্রশাসনিক বিধি-বিধানের মাধ্যমে নির্ধারিত হয়। অর্থাৎ আমলাতন্ত্র যখন আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে তার কার্যক্রম পরিচালনা করে তখন সেটিই হয় আমলাতন্ত্রের আইনগত কর্তৃত্ব।

উত্তর

উদ্দীপকের জাকির সাহেব বর্ণিত ইউরোপের সমাজ অগাস্ট কোঁৎ বর্ণিত মানব সমাজ বিকাশের দৃষ্টবাদী পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানুষ যখন ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অস্তিত্বকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায় তখনই দৃষ্টবাদী স্তরের আবির্ভাব ঘটে। এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ যুক্তি ও পর্যবেক্ষণ সম্মিলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে এবং ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। অগাস্ট কোঁতের মতে, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে জড় জগতকে যেভাবে জানা যায়, সেভাবে দৃষ্টবাদী স্তরে সামাজিক ঘটনা ও পরিস্থিতিকেও বস্তুনিষ্ঠভাবে পাঠ করা যায়। বস্তুত এ স্তরের মানুষ ধর্মতাত্ত্বিক ও অধিবিদ্যাগত স্তরের তুলনায় অনেক বেশি যুক্তিবাদী ও চিন্তাশীল। উদ্দীপকের জাকির সাহেব লক্ষ করেন, ইউরোপের মানুষ অনেক বেশি যুক্তি ও চিন্তার মাধ্যমে বাস্তব অবস্থাকে গ্রহণ করে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইউরোপের মানুষের এমন চিন্তা ও যৌক্তিক অবস্থান দৃষ্টবাদের সাথে তুলনীয়।

উত্তর

জাকির সাহেবের নিজ অঞ্চলের মানুষ ধর্মতাত্ত্বিক স্তরে অবস্থান করছে। তাদেরকে দৃষ্টবাদী স্তরে উত্তরণের মধ্য দিয়ে অবস্থার পরিবর্তন সম্ভব বলে আমি মনে করি। অগাস্ট কোঁৎ মানব সমাজের বিকাশকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পৃথিবীর সব সমাজ অত্যাবশ্যকীয়ভাবে তিনটি স্তর অতিক্রম করে এসেছে। স্তর তিনটি হলো ধর্মতাত্ত্বিক, অধিবিদ্যাগত এবং দৃষ্টবাদী। ধর্মতাত্ত্বিক স্তর হলো সে অবস্থা যে স্তরে মানুষের মনে যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। এ সময় বিমূর্ত নীতি এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা সমাজ ও সমাজের ঘটনাবলি নিয়ন্ত্রিত হয়। এ ধারণাগুলো আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করে অধিবিদ্যাগত স্তরে। কিন্তু এ পরিবর্তন পূর্ণতা পায় দৃষ্টবাদী স্তরে। মানুষ যখন ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অস্তিত্বকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায় তখনই দৃষ্টবাদী স্তরের আবির্ভাব ঘটে। এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ যুক্তি ও পর্যবেক্ষণ সম্মিলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে এবং ঘটনার কার্যকারণ সম্পর্কের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ স্তরে অবস্থানকারী ব্যক্তি মনে করে, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে যেমন জড় জগৎ সম্পর্কে জানা যায়, তেমনি সামাজিক ঘটনা ও পরিস্থিতিকে বস্তুনিষ্ঠভাবে অধ্যয়ন করা যায় । অর্থাৎ এ স্তরে মানুষ আবেগ দিয়ে নয় বরং যুক্তি দিয়ে সামাজিক প্রপঞ্চকে বিচার করে। উদ্দীপকের জাকির সাহেবের অঞ্চলের মানুষ দৈবশক্তিতে বিশ্বাস করে এবং তারা নিজেদের ভালো-মন্দের জন্য নিজেদের ভাগ্যকেই দায়ী করে, যা ধর্মতাত্ত্বিক স্তরের সাথে সাদৃশ্যপূর্ণ। দৃষ্টবাদী ধারণা দ্বারা তাদের এ ধরনের চিন্তা-চেতনার পরিবর্তন সম্ভব। পরিশেষে আমরা বলতে পারি, জাকির সাহেবের অঞ্চলের মানুষের ধ্যান- ধারণায় দৃষ্টবাদী চিন্তার প্রসার ঘটানো গেলে তাদের অবস্থার পরিবর্তন আনা সম্ভব হবে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।