উদ্দীপকের বর্ণনায় মার্কস বর্ণিত কোন সমাজের সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় মার্কস বর্ণিত দাস সমাজের মিল খুঁজে পাওয়া যায়। জার্মান দার্শনিক কার্ল মার্কস বলেন, দাস সমাজ হলো প্রথম শ্রেণিভিত্তিক সমাজ। এই সমাজে দুটি শ্রেণি বিদ্যমান দাস ও দাস মালিক। দাস সমাজে মালিকরা নিজেদের স্বার্থেই দাসদের ভরণপোষণ করত। অর্থাৎ দাসদের ভরণপোষণের নিশ্চয়তা ছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে উৎপাদন বৃদ্ধি করা আর সম্ভব ছিল না। সর্বোপরি এই সমাজের সবকিছু দাস মালিকদের নিয়ন্ত্রণে বা অনুকূলে ছিল। ফলে অধিকসংখ্যক দাস বিদ্যমান ব্যবস্থা মেনে নিতে রাজি হয়নি। তারা কয়েকশ বছর ধরে সংগ্রাম করে শেষ পর্যন্ত বিদ্যমান সমাজব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়। উদ্দীপকে দেখা যায়, 'ক' অঞ্চলের কৃষকরা জমিদারের জমিতে কাজ করতে বাধ্য থাকে। তারা অন্য কোথাও কাজে যেতে পারে না। জমিদারদের অত্যাচারে তারা মাঝে মাঝে বিদ্রোহ করে। এক সময় তারা সংগঠিত হয়ে জমিদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং এই সংগ্রামের ফলে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ হয়। যেমনটি দাস সমাজব্যবস্থায় দেখা যায়। উপরের তুলনামূলক আলোচনার ভিত্তিতে নিশ্চিতভাবেই বলা যায় যে, উদ্দীপকে আলোচিত সমাজব্যবস্থার সাথে দাস সমাজব্যবস্থার মিল রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনায় মার্কস বর্ণিত কোন সমাজের সাথে মিল খুঁজে পাওয়া য…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর