উদ্দীপকে মালিকের নতুন ফ্যাক্টরি খোলা কার্ল মার্কস-এর কোন তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মালিকের নতুন ফ্যাক্টরি খোলা কার্ল মার্কস-এর উদ্বৃত্ত মূল্য তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। জার্মান দার্শনিক কার্ল মার্কসের একটি মৌলিক অবদান হলো উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। মার্কস-এর মতে, অন্যান্য পণ্যের মতো মানুষের শ্রমশক্তিও একটি পণ্য। শ্রমশক্তির দ্বিবিধ মূল্য যথা- বিনিময় মূল্য এবং ব্যবহারিক মূল্য বিদ্যমান। শ্রম সংগ্রহ করার জন্য শ্রমিককে যে মূল্য দেওয়া হয় সেটি হলো বিনিময় মূল্য। আর এ শ্রমের ফলে সৃষ্ট দ্রব্যাদি বাজারজাত করে পুঁজিপতিরা যে মূল্য অর্জন করে সেটি হলো শ্রমের ব্যবহারিক মূল্য। মার্কস বলেন, শ্রমের বিনিময় ও ব্যবহারিক মূল্যের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাই হলো উদ্বৃত্ত মূল্য। মালিক শ্রেণি এ উদ্বৃত্ত মূল্য আত্মসাৎ করে পুনরায় পুঁজি হিসেবে ব্যবহার করে বিধায় শ্রমিক শ্রেণি তার শ্রমে অর্জিত মুনাফা থেকে বঞ্চিত হয়। উদ্দীপকে দেখা যায়, গার্মেন্টস শ্রমিক সোহেল দিনরাত কাজ করেও যে বেতন পায় তাতে তার সংসার চালাতে কষ্ট হয়। অন্যদিকে তারই শ্রমের বিনিময়ে অর্জিত মুনাফার টাকা দিয়ে মালিক নতুন ফ্যাক্টরি খুলছে। ফলাফলস্বরূপ, সোহেলের মত সাধারণ শ্রমিক শ্রেণি তার শ্রমে অর্জিত মুনাফা অর্থাৎ ব্যবহারিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত বিষয়টি কার্ল মার্কস-এর উদ্বৃত্ত মূল্য তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মালিকের নতুন ফ্যাক্টরি খোলা কার্ল মার্কস-এর কোন তত্ত্বের স…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর