উদ্দীপকের সোহেলের কাজের গতি কমে যাওয়া ও আচরণ পরিবর্তনের তাত্ত্বিক কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সোহেলের কাজের গতি কমে যাওয়া ও আচরণ পরিবর্তনের তাত্ত্বিক কারণ হলো 'বিচ্ছিন্নতাবোধ' (Alienation) | উনিশ শতকের বিশিষ্ট জার্মান দার্শনিক কাল মার্কসের দর্শনের অন্যতম উপজীব্য হলো, বিচ্ছিন্নতাবোধ। এটি এমন একটি সামাজিক মনস্তাত্ত্বিক অবস্থা যা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় সৃষ্টি হয়। এই উৎপাদন ব্যবস্থায় পুঁজিপতি অধিক মুনাফা লাভের আশায় অধিক বিনিয়োগ করতে থাকে এবং অধিক হারে শ্রমিকের শ্রম ক্রয় করতে থাকে। এভাবে চলমান উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত শ্রমিক একপর্যায়ে উৎপাদনে উৎসাহ হারিয়ে উৎপাদিত বস্তু ও উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ধীরে ধীরে শ্রমিক তাঁর নিজ থেকে এবং একপর্যায়ে সমাজ থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই মার্কসের বিচ্ছিন্নতাবোধ তত্ত্বের মূলকথা। উদ্দীপকে উল্লিখিত গার্মেন্টস শ্রমিক সোহেলের সার্বিক অবস্থার সাথে কার্ল মার্কসের বিচ্ছিন্নতাবোধ তত্ত্বের সামঞ্জস্যতা বিদ্যমান। মূলত বিচ্ছিন্নতাবোধের কারণেই সোহেলের সহকর্মীরা লক্ষ করে যে, সোহেলের কাজের গতি অনেক কমে গেছে। কাজের ক্ষেত্রে তার আগের মতো মন নেই। সব সময়ই সে মনমরা হয়ে থাকে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সোহেলের আচরণের পরিবর্তন কার্ল মার্কসের বিচ্ছিন্নতাবোধ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সোহেলের কাজের গতি কমে যাওয়া ও আচরণ পরিবর্তনের তাত্ত্বিক ক…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর