উদ্দীপকে উল্লিখিত মানুষের শ্রম বিভাজন ও আত্মহত্যাতত্ত্ব কোন সমাজবিজ্ঞানীর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মানুষের শ্রমবিভাজন ও আত্মহত্যাতত্ত্ব ফরাসি সমাজবিজ্ঞানের জনক সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের। উনিশ শতকের অন্যতম সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম তার 'The Division of Labour in Society [গণিত] গ্রন্থে আধুনিক শিল্পসমাজে শ্রমবিভাজনের অস্বাভাবিক রূপ নিয়ে আলোচনা করেন এবং দু'টি প্রধান অস্বাভাবিক রূপকে চিহ্নিত করেন। এগুলো হলো, নৈরাজ্যমূলক এবং বাধ্যতামূলক শ্রমবিভাজন। নৈরাজ্যমূলক শ্রমবিভাজনটি শ্রমের চরম বিশেষীকরণের ফল। এক্ষেত্রে ব্যক্তি তার বিশেষীকৃত কর্মক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে বাধ্যতামূলক শ্রমবিভাজন হলো এমন একটি অবস্থা যাতে, ব্যক্তি তার পছন্দ অনুযায়ী বৃত্তি নির্বাচনের সুযোগ পায় না। ফলে বাধ্যতামূলকভাবে তাকে যেকোনো বৃত্তি গ্রহণ করতে হয়। ডুর্খেইম বলেন, ব্যক্তির যোগ্যতা এভাবে তার ওপর চাপিয়ে দেওয়া ভূমিকার মধ্যে সামঞ্জস্যহীনতাই সংঘাতের মূল কারণ। এমিল ডুর্খেইম তার 'The Suicide [গণিত] গ্রন্থে আত্মহত্যা সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আত্মহত্যা হলো ব্যক্তিগত ঘটনা কিন্তু আত্মহত্যার হার সামাজিক ঘটনা। আত্মহত্যা কোনো ইচ্ছামাফিক গঠনবিহীন ক্রিয়া নয়, কতকগুলো ব্যক্তির বিচ্ছিন্ন কৃতকর্মও নয়। কারণ আত্মহত্যা ঘটনাবলির পরিসংখ্যান গ্রহণ করা যায় এবং এর পরিমাণও নিরূপণ করা যায়। ফলে এটি কেবল আত্মহত্যা হিসেবেই বিবেচ্য থাকে না, তা সামাজিক ঘটনায় পরিণত হয়। ডুর্খেইম আত্মহত্যাকে তিনভাগে ভাগ করেছেন। যথা- আত্মকেন্দ্রিক আত্মহত্যা, পরার্থমূলক আত্মহত্যা এবং নৈরাজ্যমূলক আত্মহত্যা। আত্মকেন্দ্রিক আত্মহত্যা মূলত সামাজিক অবচিতির ফলে, পরার্থমূলক আত্মহত্যা সমষ্টির ইচ্ছায়, সমাজের স্বার্থে এবং নৈরাজ্যমূলক আত্মহত্যা সমাজের বিপর্যয় থেকে ঘটে থাকে। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকে উনিশ শতকের অন্যতম পথিকৃৎ সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম প্রদত্ত শ্রমবিভাজন ও আত্মহত্যাতত্ত্বের উল্লেখ রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মানুষের শ্রম বিভাজন ও আত্মহত্যাতত্ত্ব কোন সমাজবিজ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর