উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে? তার পরিচয় বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ-এর কথা বলা হয়েছে। অগাস্ট কোঁৎ ১৭৯৮ খ্রিষ্টাব্দের ১৯ জানুয়ারি ফ্রান্সের মন্টিপিলায়ার শহরে জন্মগ্রহণ করেন। তিনি জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন প্যারিসে। অগাস্ট কোঁৎ ঊনবিংশ শতাব্দীর বুর্জোয়া বাস্তবতাকে স্থায়ী, ধরাবাঁধা একটি সত্তা হিসেবে দেখতে আগ্রহী ছিলেন। এ আগ্রহের প্রেক্ষাপটে তিনি সমাজ অধ্যয়নের জন্য একটি স্বতন্ত্র বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এ বিষয়ে তার প্রথম লেখার শিরোনাম দেন 'Social Physics [গণিত] । তার ধারণা ছিল সমাজের মধ্যে এমন অনেক সূত্র আছে যা এখনো পর্যন্ত মানুষের অজানা। কোঁৎ পরবর্তীতে তার আলোচিত বিষয়ের 'Social Physics [গণিত] নাম পরিবর্তন করে 'Sociology [গণিত] রাখেন। সমাজবিজ্ঞানকে একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে গড়ে তোলার পেছনে যে সমস্ত চিন্তাবিদদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে তার মধ্যে অগাস্ট কোঁৎ অন্যতম। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে অর্থাৎ ১৮৩৯ সালে অগাস্ট কোঁৎ-ই সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটির উদ্ভব ঘটান। তিনি তার 'The Positive Philosophy [গণিত] গ্রন্থে সমাজবিকাশের সূত্র আলোচনা করতে গিয়ে 'ত্রয়স্তর তত্ত্ব' প্রদান করেন। এ তত্ত্বে কোঁৎ দেখিয়েছেন যে, মানুষের ধ্যান-ধারণা ও সমাজের চূড়ান্ত পর্যায় হচ্ছে, দৃষ্টবাদ। কোঁৎ ১৮৫৭ সালের ৫ সেপ্টেম্বর প্যারিসে মৃত্যুবরণ করেন। উদ্দীপকের বর্ণনায় এমন একজন মনীষী সম্পর্কে বলা হয়েছে যিনি ১৭৯৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার লিখিত প্রধান গ্রন্থের নাম 'The Positive Philosophy [গণিত] । এ মনীষী দৃষ্টবাদের প্রবক্তা। উপরে আলোচিত অগাস্ট কোঁৎ-এর জীবন ও কর্ম লক্ষ করলে বোঝা যায় যে, উদ্দীপকটি অগাস্ট কোঁৎকে নির্দেশ করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে? তার পরিচয় বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর