মানবসমাজের বিকাশে উক্ত সমাজবিজ্ঞানীর তত্ত্বটি বিশ্লেষণ করো।
উত্তর: মানবসমাজের বিকাশে উদ্দীপকে নির্দেশিত সমাজবিজ্ঞানী অর্থাৎ অগাস্ট কোঁতের তত্ত্বটি হলো ত্রয়স্তর তত্ত্ব। অগাস্ট কোঁৎ সমাজ বিকাশের তিনটি স্তরের কথা বলেছেন। এ স্তর তিনটি হলো ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্যাগত স্তর এবং দৃষ্টবাদী স্তর। ধর্মতাত্ত্বিক স্তর ছিল মানুষের জ্ঞানের প্রাথমিক পর্যায়। যখন মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ও ধারণা অর্জন করতে পারেনি, সে সময়েই এ স্তরের শুরু। এ স্তরে সমাজ এবং রাষ্ট্রে যাজক ও পুরোহিত শ্রেণির প্রাধান্য থাকে। এদের শাসন ও নির্দেশে রাষ্ট্রীয় এবং সামাজিক জীবন পরিচালিত হয়। ধর্মই হচ্ছে এ স্তরে সমাজ গঠন ও পরিচালনার মূল চালিকা শক্তি। ধর্মতাত্ত্বিক স্তরে বিদ্যমান সমাজকে বলা হয় 'সামরিক সমাজ'। অধিবিদ্যাগত স্তরটি মূলত মানুষের চিন্তা ও সমাজ বিবর্তনের মধ্যবর্তী অধ্যায়। এ স্তরে মানুষের বিশ্বাস জন্মে যে, বিশ্ব ব্রহ্মাণ্ড দেবতা কর্তৃক নয় বরং একটি বিশেষ শক্তি বা অজ্ঞাত কোনো ক্ষমতা দ্বারা পরিচালিত। এছাড়া এ স্তরে প্রকৃতি প্রদত্ত অধিকার, প্রাকৃতিক আইন প্রভৃতি ধারণা সুস্পষ্ট হয়ে ওঠে এবং যৌক্তিক অনুসন্ধান ও আইনের শাসন শুরু হয়। এ যুগে সামন্ততান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য প্রাধান্য পায়। এ পর্যায়ে সামাজিক একক হিসেবে পরিবারের স্থলে রাষ্ট্রের উদ্ভব ঘটে। মানুষ যখন ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অভিজ্ঞতাকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায় তখনই দৃষ্টবাদী স্তরের আবির্ভাব ঘটে। এ স্তরের ধারণা হলো, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে জড় জগতকে যেভাবে জানা যায়, সেভাবে সামাজিক ঘটনা ও পরিস্থিতিকে বস্তুনিষ্ঠভাবে পাঠ করা যায়। এ স্তরে রাষ্ট্রীয় কাঠামোয় প্রযুক্তি প্রাধান্য পায় এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি এবং শিল্পপতিরা নেতৃত্ব দেবে বলে আশা করা যায় । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজ ও সভ্যতার বুদ্ধিভিত্তিক বিকাশের ধারা বিশ্লেষণ করার ক্ষেত্রে অগাস্ট কোঁৎ বর্ণিত ত্রয়স্তর বিশেষ সহায়ক ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মানবসমাজের বিকাশে উক্ত সমাজবিজ্ঞানীর তত্ত্বটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর