উদ্দীপকের রতনপুর গ্রামের অতীত জীবনের সমাজব্যবস্থার সাথে অগাস্ট কোঁতের ত্রয়স্তরের কোন স্তরের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রতনপুর গ্রামের অতীত জীবনের সমাজব্যবস্থার সাথে ফরাসি দার্শনিক ও সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ প্রদত্ত ত্রয়স্তর সূত্রের ধর্মতাত্ত্বিক স্তরের মিল রয়েছে। অগাস্ট কোঁৎ-এর মতে, ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর হলো মানব সমাজের আদি স্তর। এ স্তরে সমাজের ওপর ধর্মীয় প্রভাব ছিল খুব বেশি। এ স্তরে সমাজ ও রাষ্ট্রে যাজক এবং পুরোহিত শ্রেণির প্রাধান্য থাকে। তাদের নির্দেশ অনুসারেই রাষ্ট্রীয় ও সামাজিক জীবন পরিচালিত হয়। এ সময় মানুষের মনে যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। ধর্মতত্ত্বনির্ভর যুগে মানুষরা একে অপরের সঙ্গে বিরামহীন সংঘর্ষে লিপ্ত ছিল। তখন মানুষের নৈতিক জ্ঞান ছিল প্রাথমিক পর্যায়ের। মনোভাব ছিল আক্রমণাত্মক ও পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন। এরূপ মনোভাবাপন্ন লোকেরাই এ যুগে সম্মানিত শ্রেণিতে অধিষ্ঠিত ছিল। এ কারণে অগাস্ট কোঁৎ এ স্তরের অন্তর্ভুক্ত সমাজকে সামরিক সমাজ হিসেবে অভিহিত করেছেন। সর্বোপরি এ যুগের মানুষ ছিল অদৃষ্টবাদী। উদ্দীপকের রাকিব জানতে পারে, অতীতে রতনপুর গ্রামের সমাজ ধর্মগুরুদের দ্বারা পরিচালিত হত। ধর্মীয় নেতা যেভাবে বলতেন, গ্রামবাসী সেভাবে চলতো। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁতের এয়স্তরের ধর্মতাত্ত্বিক স্তরেও এমনটি পরিলক্ষিত হয়। তাই বলা যায়, রতনপুর গ্রামের সমাজ ও জীবনব্যবস্থা অগাস্ট কোঁতের ধর্মতাত্ত্বিক স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রতনপুর গ্রামের অতীত জীবনের সমাজব্যবস্থার সাথে অগাস্ট কোঁত…
উদ্দীপক
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর