উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে? তার পরিচয় বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের কথা বলা হয়েছে। উদ্দীপকের ছকে এমন এক মনীষীর কথা বলা হয়েছে যিনি ১৮৫৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯১৭ সালে মৃত্যুবরণ করেন। তিনি 'The Suicide [গণিত] গ্রন্থের প্রণেতা এবং ক্রিয়াবাদের জনক। এসব তথ্য এমিল ডুখেইমকেই নির্দেশ করে। এমিল ডুর্খেইম ১৮৫৮ সালের ১৫ এপ্রিল উত্তর-পূর্ব ফ্রান্সের এপিনালে এক ইহুদি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। অত্যন্ত কৃতিত্বের সাথে প্রাইমারি শিক্ষা সমাপ্ত করে ডুর্খেইম ১৮৭৯ সালে বুদ্ধিজীবীদের কেন্দ্রস্থল 'Ecole Normal Superieure [গণিত] -এ ভর্তি হন। তিনি কৃতিত্বের সাথে ১৮৮২ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন । ১৮৯৩ সালে তিনি 'The Division of Labour- শীর্ষক থিসিসের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডুর্খেইম আলোচিত সমাজবিজ্ঞানে সামাজিক সমস্যা হিসেবে আত্মহত্যার অধ্যয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ১৮৯৭ সালে প্রকাশিত 'The Suicide [গণিত] গ্রন্থে এ বিষয়ে বিশদ আলোচনা করেন। এমিল ডুর্খেইমকে ক্রিয়াবাদের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ' The Suicide [গণিত] গ্রন্থের প্রণেতা ও ক্রিয়াবাদের জনক এমিল ডুর্খেইম নানারকম সামাজিক আচরণ বিশ্লেষণের মাধ্যমে সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে? তার পরিচয় বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর