উদ্দীপকে যে সামাজিক ঘটনার কথা বলা হয়েছে সেই মতবাদ। উল্লেখপূর্বক সমাজবিজ্ঞান বিকাশে সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের অবদান আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে অনার্স পড়ুয়া আঁখির আত্মহত্যার ঘটনার মধ্য দিয়ে সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের 'আত্মহত্যা' সম্পর্কিত মতবাদটি প্রতিফলিত হয়েছে। এমিল ডুর্খেইমের মতে, আত্মহত্যা ব্যক্তিগত, মনস্তাত্ত্বিক, ভৌগোলিক বা দৈহিক কারণে ঘটে না, আত্মহত্যা একটি সামাজিক প্রপঞ্জ এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব। তিনি সামাজিক সংহতির মাত্রাকে আত্মহত্যার মাত্রার সাথে সম্পর্কযুক্ত করেন। সমাজবিজ্ঞানের বিকাশে এমিল ডুর্খেইমের "অবদান অপরিসীম। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমকে আধুনিক সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তাকে ক্রিয়াবাদের দিকপাল হিসেবেও চিহ্নিত করা হয়। সমাজবিজ্ঞানের ইতিহাসে ডুর্খেইমই প্রথমবারের মতো সমাজের বিজ্ঞানভিত্তিক গবেষণার সূত্রপাত ঘটান। ডুর্খেইমের উদ্দেশ্য ছিল সমাজবিজ্ঞানকে একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করা, যা সামাজিক সত্যকে পাঠ করবে এবং যা অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তিনি সমাজবিজ্ঞানে প্রত্যক্ষণ ও পর্যবেক্ষণলব্ধ জ্ঞানের ওপর জোর দেন এবং এ বিজ্ঞানের বিষয়বস্তুকে সুনির্দিষ্ট করতে চেয়েছেন। যাতে অন্যান্য বিজ্ঞানের সঙ্গে পার্থক্য করা সম্ভব হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত আঁখির আত্মহত্যার বিষয়টি একটি সামাজিক ঘটনা। যা এমিল ডুর্খেইমের আত্মহত্যা 'তত্ত্বের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে সামাজিক ঘটনার কথা বলা হয়েছে সেই মতবাদ। উল্লেখপূর্বক সমা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর