উদ্দীপকে বর্ণিত আজহার সাহেবের বসবাসরত রাষ্ট্রটি অগাস্ট কোঁতের সমাজ বিকাশের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আজহার সাহেবের বসবাসরত রাষ্ট্রটি অগাস্ট কোঁতের সমাজ বিকাশের দৃষ্টবাদের স্তরে অবস্থান করছে। অগাস্ট কোঁতের সমাজতান্ত্রিক ধারণা বিকাশের অন্যতম অবদান ত্রয়স্তরের সূত্র। এতে মানব জ্ঞানের ক্রমোন্নতি এবং সমাজের উন্নতি ও বিকাশের বিবর্তনিক ব্যাখ্যা প্রদান করা হয়। এই ত্রয়স্তরের তিনটি স্তরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে দৃষ্টবাদ। দৃষ্টবাদের এই স্তরে পর্যবেক্ষণ হচ্ছে জ্ঞানের উৎস। এ পর্যায়ে সামাজিক ঘটনাবলিকে বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণ করার উপর জোর দেওয়া হয়। যুক্তির ভিত্তিতে সবকিছু যাচাই করা এই স্তরের উদ্দেশ্য। উদ্দীপকে আজহার সাহেবের বসবাসকৃত শিল্পোন্নত ইউরোপের দেশটির বেশিরভাগ নাগরিকদের ক্ষেত্রে দৃষ্টবাদ স্তরে অবস্থান করে সমাজের উন্নতি ও ক্রমবিকাশের ব্যাখ্যা প্রদান করতে দেখা যায়। অবাস্তব, অদৃশ্যমান ও যুক্তিহীন কোনো কিছুকে প্রাধান্য না দিয়ে দেশটিতে যৌক্তিক প্রাধান্য বিদ্যমান আছে। আর তাদের সামগ্রিক দিকে যৌক্তিক প্রাধান্যই অগাস্ট কোঁতের দৃষ্টবাদী স্তরে অবস্থানের বিষয়টি স্মরণ করে দেয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আজহার সাহেবের বসবাসরত রাষ্ট্রটি অগাস্ট কোঁতের সমাজ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর