অগাস্ট কোঁতের সমাজ বিকাশের সর্বশেষ স্তরটি বিশ্লেষণ কর।
উত্তর: অগাস্ট কোঁৎ এর সমাজতত্ত্বের একটি মৌলিক বিষয় হলো সমাজ বিকাশে তার প্রণীত ত্রয়স্তরের সূত্র। এই সূত্রে তিনি মানুষের মানসিক উন্নতি ও ক্রমবিকাশ, স্বতন্ত্র সমাজগুলোর ক্রমবিকাশ এবং সবশেষে সমগ্র মানবজাতির উন্নতি ও ক্রমবিকাশের কথা উল্লেখ করেন। তার Positive Philosophy গ্রন্থে বর্ণিত সমাজবিকাশের সর্বশেষ স্তরটি হলো দৃষ্টবাদী স্তর। অগাস্ট কোঁৎ মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায়কে Positive Stage বলেছেন। তার মতে, এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হয়, জ্ঞান উন্নত হয় এবং বিজ্ঞানের প্রকৃত জয়যাত্রা সূচিত হয়। এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ। পর্যবেক্ষণের প্রাধান্য পরিলক্ষিত হয় এবং ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। অগাস্ট কোঁৎ বর্ণিত দৃষ্টবাদী স্তরে টেকনোক্রাটগণ/ বিজ্ঞানীগণ/ বিশেষজ্ঞগণ রাষ্ট্রীয় কাঠামোতে প্রাধান্য পাবে এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি ও শিল্পপতিগণ প্রাধান্য লাভ করবে। Comte-এর মতে, সামাজিক উন্নতি তিনটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। যথা- বুদ্ধিগত উন্নতি (Intellectual development), ভাবগত উন্নতি (Emotional development) এবং কর্মগত উন্নতি (Actional development)। অগাস্ট কোঁৎ বলেন, পর্যায়ক্রমিক অভিব্যক্তির ফলে কেবল বুদ্ধিগত উৎকর্ষতার বিকাশ ঘটে না, সঙ্গে সঙ্গে নৈতিকতার ক্রমবিকাশও ঘটে। স্বার্থপরতার পরিবর্তে পরার্থপরতার বিকাশ ঘটে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
অগাস্ট কোঁতের সমাজ বিকাশের সর্বশেষ স্তরটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর