উদ্দীপকে ইবনে খালদুনের কোন ধারণাটির সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে ইবনে খালদুনের 'আল-আসাবিয়া ধারণাটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। সামাজিক চিন্তাভাবনার ক্ষেত্রে ইবনে খালদুনের সবচেয়ে চমকপ্রদ ও বিশেষভাবে উল্লেখযোগ্য অবদানগুলোর একটি হলো তার 'আসাবিয়া' (গোত্রপ্রীতি বা সামাজিক সংহতি)-এর ধারণা। আল-আসাবিয়ার ইংরেজি প্রতিশব্দ হলো 'Social Solidarity [গণিত] যার বাংলা প্রতিশব্দ হচ্ছে সামাজিক সংহতি। এ সংহতিকে খালদুন গোষ্ঠী সংহতি বলেও আখ্যায়িত করেছেন। তার মতে, সমাজের ভিত্তিই হচ্ছে এ গোষ্ঠী সংহতি। রক্ত, জাতি ও ধর্ম সম্পর্কের ওপর ভিত্তি করে সামাজিক সংহতি গড়ে ওঠে। আমরা দেখতে পাই যে, ইবনে খালদুন সমাজ শক্তির অন্তর্গত একটি কারণও অত্যন্ত সুস্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন। এ কারণটিকে তিনি নাম দিয়েছেন 'আসাবিয়া' বা সামাজিক সংহতি বা গোত্রপ্রীতি। তিনি উল্লেখ করেন যে, গোত্রপ্রীতির শক্তি যে পরিমাণে সংঘবদ্ধ ও সক্রিয় হয়েছে সভ্যতা বিনির্মাণে তার প্রভাবও হয়েছে ততই স্থায়ী। এ গোত্রপ্রীতি থেকেই মানুষের সংঘবদ্ধ জীবন গড়ে উঠেছে, যা সামাজিক সংহতির ভিত্তি। মানবজীবনের প্রাথমিক স্তর এ সংঘবদ্ধ জীবনের মাধ্যমে গড়ে ওঠে। তাই বলা যায়, আসাবিয়া মানুষের সমাজ বিকাশের প্রাথমিক স্তর।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইবনে খালদুনের কোন ধারণাটির সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর