উদ্দীপকে বর্ণিত 'ক'-এর গ্রামটি অগাস্ট কোঁতের সমাজ বিকাশের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক'-এর গ্রামটি অগাস্ট কোঁতের সখাজ বিকাশের অধিবিদ্যাগত স্তরে অবস্থান করছে। অধিবিদ্যাগত স্তরটি মূলত মানুষের চিন্তা ও সমাজ বিবর্তনের মধ্যবর্তী পর্যায়। এ পর্যায়ে মানুষের চিন্তাচেতনার ক্রমশই এমন পরিবর্তন আসে যে তারা বিশ্বাস করে বিশ্বব্রহ্মান্ড দেবতা কর্তৃক নয় বরং একটি বিশেষ শক্তি বা অজ্ঞাত কোনো ক্ষমতার দ্বারা পরিচালিত। এছাড়া প্রকৃতি প্রদত্ত অধিকার ও প্রকৃতি প্রদত্ত ধারণা সুস্পষ্ট হয়ে ওঠে এবং যৌক্তিক অনুসন্ধান ও আইনের শাসন শুরু হয়। এত বড় পৃথিবী ও বিভিন্ন গ্রহ- উপগ্রহ এগুলো কেবল আপনা আপনি সৃষ্টি হতে পারে না আর এগুলো নিয়ন্ত্রণ করতে অবশ্যই একজন রয়েছেন যিনি নিপুণভাবে সবকিছু পরিচালনা করছেন। দক্ষতার সাথে সবকিছু পরিচালিত হয় বিধায় সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সবকিছু টিকে আছে। এ বিশ্বাসের ফলে মূলত এ যুগে সামন্ততান্ত্রিক সমাজের কাঠামো প্রাধান্য পায়। এ পর্যায়ে সামাজিক একক হিসেবে পরিবারের স্থলে রাষ্ট্রের উদ্ভব হয়। আর মানুষের ধ্যানধারণার সাথে মিল রেখে রাষ্ট্র ও সমাজের কার্যাবলিও পরিবর্তিত হতে থাকে। এভাবে ক্রমে ক্রমে সমাজের এমন বিকাশ সাধিত হতে থাকে যে মানুষ 'সবসময় যার নেতৃত্বে বিশ্ব পরিচালিত হয় তার গভীর আরাধনায় মশগুল হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক'-এর গ্রামটি অগাস্ট কোঁতের সমাজ বিকাশের কোন স্তরে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর