শেয়ারFacebookWhatsApp

উক্ত স্তরে অবস্থানরত সমাজের প্রগতি বাধাগ্রস্ত হয়। বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে আলোচিত স্তরে তথা অগাস্ট কোঁতের সমাজ বিকাশের অধিবিদ্যাগত স্তরে অবস্থানরত সমাজের প্রগতি বাধাগ্রস্ত হয়। অগাস্ট কোঁৎ তার অধিবিদ্যাগত স্তরটিতে দেখিয়েছেন যে, বিশ্বব্রহ্মাণ্ড দেবতা কর্তৃক নয় বরং একজন বা একটি শক্তি বা অজ্ঞাত ক্ষমতা দ্বার পরিচালিত। কিন্তু পরবর্তীতে তার এ সামন্ততান্ত্রিক সমাজের কাঠামো সমালোচনার মুখে পড়ে কেননা এর মাধ্যমে মানুষ তার স্বীয় ক্ষমতা ও কর্মকান্ডকে ভুলে প্রকৃতির ওপর নির্ভরশীল হয়ে ওঠে এবং এর জন্য সমাজের প্রগতি বাধাগ্রস্ত হয়। উপমহাদেশের সামন্ততান্ত্রিক সমাজে আমরা দেখেছি সাধারণ মানুষ কীভাবে উচ্চ শ্রেণির মানুষের দ্বারা নির্যাতনের স্বীকার হয় এবং প্রজাদের ওপর পাশবিক অন্যায় অত্যাচার করে প্রজারা এ অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করে এবং তারা অলৌকিকতায় বিশ্বাস করে স্রষ্টার কাছে ন্যায়বিচার প্রত্যাশা করে। ভাগ্যের চাকা বিড়ম্বনায় হেলে থাকলেও তারা তাদের ভাগ্যের ওপর নির্ভর করে অপেক্ষমাণ থাকে যে এ অবস্থার একসময় পরিবর্তন হবে। তবে তারা নিজ উদ্যোগে কোনোকিছু করতে রাজি নয়। আর এসব মানুষের সংকীর্ণ মনোভাবের কারণে সমাজের সব ক্ষমতা ও সম্পদ কিছু মানুষের হাতে কুক্ষিগত থাকে। উচ্চ শ্রেণির এ মানুষেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব সাধারণ মানুষকে শোষণ করে থাকে। ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকার জন্য সাধারণ মানুষের জীবনযাত্রার মানসহ সবকিছু শোচনীয় পর্যায় থাকে। সারা জীবনের দুঃখ-কষ্টকে তারা বরণ করে নেয়। এ বিশ্বাসে তারা বলীয়ান হয় যে এ জীবন ঋণস্থায়ী। তাদের এ চিন্তা বা ধারণা মূলত সমাজের গতিশীলতার লাগাম টেনে ধরে। সমাজ পরিবর্তনশীল। আজকের এ সমাজ যেখানে আমরা বসবাস করছি,' কয়েক দশক পর এরকম অবস্থায় থাকবে না। সমাজের বিকাশ সাধিত হবে। কিন্তু এরকম চিন্তাধারা নিয়ে বসে থাকলে সমাজ মন্দর হয়ে যাবে। সমাজের বিকাশ বাধাগ্রস্ত হবে। সমাজের সকল মানুষ যদি সচেতন ও আধুনিক না হয় তবে সে সমাজের প্রগতি অবশ্যই বাধাগ্রস্ত হবে আর অধিবিদ্যাগত স্তরে অবস্থান করলে তো সমাজের প্রগতি উন্নতির দিকে যাবে সে আশা কখনই করা সম্ভব নয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উক্ত স্তরে অবস্থানরত সমাজের প্রগতি বাধাগ্রস্ত হয়। বিশ্লেষণ কর।

উদ্দীপক

' এমন একটি গ্রামে বাস করে যার অধিকাংশ মানুষ অলৌকিকতায় বিশ্বাস করে। তারা মনে করে সুখ-দুঃখ, উন্নতি- অবনতি সবকিছুই কপালের লিখন।

উত্তর

ইবনে খালদুন রচিত বিখ্যাত গ্রন্থটির নাম 'The Prolegomena(1380)Prolegomena^{\prime} (1380) বা 'আল-মুকাদ্দিমা'।

উত্তর

ইবনে খালদুনের 'আল আসাবিয়া' প্রত্যয়টি সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয়। আসাবিয়া প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ হলো Social Solidarity যাকে বাংলায় বলা হয় সামাজিক সংহতি বা গোষ্ঠী সংহতি। ইবনে খালদুনের মতে, আসারিয়া বলতে গোত্র সংহতিকে বোঝায়। তার মতে, সমাজের ভিত্তিই হচ্ছে গোষ্ঠী সংহতিা। রক্ত, জাতি ও ধর্ম সম্পর্কের ওপর ভিত্তি করে সামাজিক সংহতি গড়ে ওঠে। তিনি বলেন, উপজাতীয় সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়। তিনি মনে করেন, আসাবিয়ার বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোর বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে। আর এসব পরিবর্তন চক্রাকারে সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক'-এর গ্রামটি অগাস্ট কোঁতের সখাজ বিকাশের অধিবিদ্যাগত স্তরে অবস্থান করছে। অধিবিদ্যাগত স্তরটি মূলত মানুষের চিন্তা ও সমাজ বিবর্তনের মধ্যবর্তী পর্যায়। এ পর্যায়ে মানুষের চিন্তাচেতনার ক্রমশই এমন পরিবর্তন আসে যে তারা বিশ্বাস করে বিশ্বব্রহ্মান্ড দেবতা কর্তৃক নয় বরং একটি বিশেষ শক্তি বা অজ্ঞাত কোনো ক্ষমতার দ্বারা পরিচালিত। এছাড়া প্রকৃতি প্রদত্ত অধিকার ও প্রকৃতি প্রদত্ত ধারণা সুস্পষ্ট হয়ে ওঠে এবং যৌক্তিক অনুসন্ধান ও আইনের শাসন শুরু হয়। এত বড় পৃথিবী ও বিভিন্ন গ্রহ- উপগ্রহ এগুলো কেবল আপনা আপনি সৃষ্টি হতে পারে না আর এগুলো নিয়ন্ত্রণ করতে অবশ্যই একজন রয়েছেন যিনি নিপুণভাবে সবকিছু পরিচালনা করছেন। দক্ষতার সাথে সবকিছু পরিচালিত হয় বিধায় সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সবকিছু টিকে আছে। এ বিশ্বাসের ফলে মূলত এ যুগে সামন্ততান্ত্রিক সমাজের কাঠামো প্রাধান্য পায়। এ পর্যায়ে সামাজিক একক হিসেবে পরিবারের স্থলে রাষ্ট্রের উদ্ভব হয়। আর মানুষের ধ্যানধারণার সাথে মিল রেখে রাষ্ট্র ও সমাজের কার্যাবলিও পরিবর্তিত হতে থাকে। এভাবে ক্রমে ক্রমে সমাজের এমন বিকাশ সাধিত হতে থাকে যে মানুষ 'সবসময় যার নেতৃত্বে বিশ্ব পরিচালিত হয় তার গভীর আরাধনায় মশগুল হয়।

উত্তর

উদ্দীপকে আলোচিত স্তরে তথা অগাস্ট কোঁতের সমাজ বিকাশের অধিবিদ্যাগত স্তরে অবস্থানরত সমাজের প্রগতি বাধাগ্রস্ত হয়। অগাস্ট কোঁৎ তার অধিবিদ্যাগত স্তরটিতে দেখিয়েছেন যে, বিশ্বব্রহ্মাণ্ড দেবতা কর্তৃক নয় বরং একজন বা একটি শক্তি বা অজ্ঞাত ক্ষমতা দ্বার পরিচালিত। কিন্তু পরবর্তীতে তার এ সামন্ততান্ত্রিক সমাজের কাঠামো সমালোচনার মুখে পড়ে কেননা এর মাধ্যমে মানুষ তার স্বীয় ক্ষমতা ও কর্মকান্ডকে ভুলে প্রকৃতির ওপর নির্ভরশীল হয়ে ওঠে এবং এর জন্য সমাজের প্রগতি বাধাগ্রস্ত হয়। উপমহাদেশের সামন্ততান্ত্রিক সমাজে আমরা দেখেছি সাধারণ মানুষ কীভাবে উচ্চ শ্রেণির মানুষের দ্বারা নির্যাতনের স্বীকার হয় এবং প্রজাদের ওপর পাশবিক অন্যায় অত্যাচার করে প্রজারা এ অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করে এবং তারা অলৌকিকতায় বিশ্বাস করে স্রষ্টার কাছে ন্যায়বিচার প্রত্যাশা করে। ভাগ্যের চাকা বিড়ম্বনায় হেলে থাকলেও তারা তাদের ভাগ্যের ওপর নির্ভর করে অপেক্ষমাণ থাকে যে এ অবস্থার একসময় পরিবর্তন হবে। তবে তারা নিজ উদ্যোগে কোনোকিছু করতে রাজি নয়। আর এসব মানুষের সংকীর্ণ মনোভাবের কারণে সমাজের সব ক্ষমতা ও সম্পদ কিছু মানুষের হাতে কুক্ষিগত থাকে। উচ্চ শ্রেণির এ মানুষেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব সাধারণ মানুষকে শোষণ করে থাকে। ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকার জন্য সাধারণ মানুষের জীবনযাত্রার মানসহ সবকিছু শোচনীয় পর্যায় থাকে। সারা জীবনের দুঃখ-কষ্টকে তারা বরণ করে নেয়। এ বিশ্বাসে তারা বলীয়ান হয় যে এ জীবন ঋণস্থায়ী। তাদের এ চিন্তা বা ধারণা মূলত সমাজের গতিশীলতার লাগাম টেনে ধরে। সমাজ পরিবর্তনশীল। আজকের এ সমাজ যেখানে আমরা বসবাস করছি,' কয়েক দশক পর এরকম অবস্থায় থাকবে না। সমাজের বিকাশ সাধিত হবে। কিন্তু এরকম চিন্তাধারা নিয়ে বসে থাকলে সমাজ মন্দর হয়ে যাবে। সমাজের বিকাশ বাধাগ্রস্ত হবে। সমাজের সকল মানুষ যদি সচেতন ও আধুনিক না হয় তবে সে সমাজের প্রগতি অবশ্যই বাধাগ্রস্ত হবে আর অধিবিদ্যাগত স্তরে অবস্থান করলে তো সমাজের প্রগতি উন্নতির দিকে যাবে সে আশা কখনই করা সম্ভব নয়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।