শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর কোন তত্ত্ব হিসেবে পরিচিত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের তত্ত্বটি সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্ব নামে পরিচিত। মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদের তত্ত্বই তার সমগ্র দর্শনের কেন্দ্রবিন্দু। বস্তুত মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে তত্ত্ব প্রচার করেন তার মূলকথা হলো- বস্তুই একমাত্র সত্তা এবং গতি হলো তার স্বাভাবিক ধর্ম। বস্তুর অস্তিত্ব মনের ওপর নির্ভরশীল নয়, বরং মনের অস্তিত্ব বস্তুর ওপর নির্ভরশীল। এ প্রসঙ্গে অধ্যাপক মুরে বলেন, "মার্কস বিশ্বাস করেন, দ্বান্দ্বিক পদ্ধতি কেবল চিন্তার কোনো পদ্ধতি নয়, বরং এটি হচ্ছে চিন্তার মাধ্যমে প্রতিফলিত যথার্থ বাস্তবতার একটি পদ্ধতি। মার্কসকে এ অর্থে বাস্তববাদী বলা হয়, তিনি চিন্তা বা ভাবকে প্রাধান্য দানের মাধ্যমে হেগেলীয় পদ্ধতিকে প্রত্যাখ্যান করে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। তিনি বিশ্বাস করেন, চিন্তা বা ভাব যে বাস্তব অবস্থার প্রতিফলন 'সে বাস্তব অবস্থার দ্বারাই চিন্তা বা ভাবের প্রকৃতি নির্ধারিত হয়ে থাকে। মূলত এ কারণেই মার্কসকে 'বস্তুবাদী দার্শনিক' (Materialist philosopher) বলে অভিহিত করা হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর কোন তত্ত্ব হিসেবে পরিচিত? ব্যা…

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও : সকল বোর্ড ২০১৬

উত্তর

Culture is what we are"- সংজ্ঞাটি বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের

উত্তর

প্রকৃতি পূজা বলতে বুঝায় প্রাকৃতিক উপাদানগুলোর আকস্মিক ক্ষমতার ওপর বিশ্বাস। যেমন- ঝড়, বন্যা, খরা ইত্যাদি যা মানুষের জীবনকে বিপন্ন করার ক্ষমতা রাখে, এগুলোর ওপর বিশ্বাস রাখা এবং এগুলোর পূজা করা। আদিম নিরক্ষর মানুষ ছিল নিম্নস্তরের শিশুসুলভ যুক্তির অধিকারী। তারা যা কিছু দেখেছে বৃহৎ, যা কিছু ভয়ঙ্কর, যা জীবনকে কিছু দিতে পারে বা হরণ করতে পারে তার ওপরেই ব্যক্তিত্ব আরোপ করেছে- এভাবে শুরু হয়েছে প্রকৃতি পূজা।

উত্তর

উদ্দীপকের তত্ত্বটি সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্ব নামে পরিচিত। মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদের তত্ত্বই তার সমগ্র দর্শনের কেন্দ্রবিন্দু। বস্তুত মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে তত্ত্ব প্রচার করেন তার মূলকথা হলো- বস্তুই একমাত্র সত্তা এবং গতি হলো তার স্বাভাবিক ধর্ম। বস্তুর অস্তিত্ব মনের ওপর নির্ভরশীল নয়, বরং মনের অস্তিত্ব বস্তুর ওপর নির্ভরশীল। এ প্রসঙ্গে অধ্যাপক মুরে বলেন, "মার্কস বিশ্বাস করেন, দ্বান্দ্বিক পদ্ধতি কেবল চিন্তার কোনো পদ্ধতি নয়, বরং এটি হচ্ছে চিন্তার মাধ্যমে প্রতিফলিত যথার্থ বাস্তবতার একটি পদ্ধতি। মার্কসকে এ অর্থে বাস্তববাদী বলা হয়, তিনি চিন্তা বা ভাবকে প্রাধান্য দানের মাধ্যমে হেগেলীয় পদ্ধতিকে প্রত্যাখ্যান করে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। তিনি বিশ্বাস করেন, চিন্তা বা ভাব যে বাস্তব অবস্থার প্রতিফলন 'সে বাস্তব অবস্থার দ্বারাই চিন্তা বা ভাবের প্রকৃতি নির্ধারিত হয়ে থাকে। মূলত এ কারণেই মার্কসকে 'বস্তুবাদী দার্শনিক' (Materialist philosopher) বলে অভিহিত করা হয়।

উত্তর

দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বের প্রভাবেই ব্যক্তি, বন্ধু এবং সমাজের উৎপত্তি, বিকাশ ও পরিবর্তন ঘটে। মার্কসের সামাজিক বিবর্তনের ধারণার ভিত্তি দ্বান্দ্বিক বস্তুবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদই মার্কসীয় দর্শনের শেষ কথা। দ্বান্দ্বিক বস্তুবাদের মূলকথা হলো সমস্ত বস্তু বা প্রপঞ্চের বিকাশ ঘটে দ্বন্দ্বের মধ্য দিয়ে। অর্থাৎ সমাজ পরিবর্তনও দ্বন্দ্বেরই ফল। এক্ষেত্রে একটি প্রচলিত সমাজব্যবস্থার (Thesis) সাথে দ্বন্দ্ব চলে এ ব্যবস্থার বিরোধিদের (Anti-thesis) এবং ফলশ্রুতিতে সম্পূর্ণ নতুন একটি সমাজব্যবস্থার সৃষ্টি হয় (সমন্বয় বা Synthesis)। এ Synthesis সময়ের পরিক্রমায় Thesis এ পরিণত হয় এবং Anti-thesis এর মাধ্যমে পুনরায় আরেকটি Synthesis এর জন্ম হয়। এভাবে দ্বান্দ্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি, বস্তু বা সমাজের উৎপত্তি, বিকাশ এবং পরিবর্তন ঘটে। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় যে, মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ। তত্ত্বের প্রভাবেই ব্যক্তি, বস্তু এবং সমাজের উৎপত্তি, বিকাশ ও পরিবর্তন ঘটে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।