উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর তত্ত্বগুলো উল্লেখ করা হয়েছে? তার জীবন ও কর্ম ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞানী কার্ল মার্কস-এর তত্ত্বগুলো উল্লেখ করা হয়েছে। জার্মান সমাজবিজ্ঞানী কার্ল হেনরিক মার্কস বিশ্বের ইতিহাসে বহুল পরিচিত ও বিতর্কিত ব্যক্তি। তিনি ছিলেন একাধারে অর্থনীতিবিদ, দার্শনিক এবং সমাজবিজ্ঞানী। তিনি ১৮১৮ খ্রিষ্টাব্দের ৫ মে জার্মানির প্রুশিয়ার ট্রিয়ার শহরে জন্মগ্রহণ করেন। জীবনের প্রাথমিক পর্যায়ে তিনি দর্শন বিষয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি পত্রিকা সম্পাদকের জীবন বেছে নেন। এঙ্গেলস ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু। মার্কস এবং এঙ্গেলস উভয়েই মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইতিহাসের ওপর গভীর গবেষণার মাধ্যমে এক নতুন বিশ্বদর্শন প্রতিষ্ঠা করেন। মার্কস ১৮৮৩ খ্রিস্টাব্দের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে The Das Capital, The German Ideology, Manifesto of the Communist Party ইত্যাদি অন্যতম।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর তত্ত্বগুলো উল্লেখ করা হয়েছে? তার জীবন ও …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর