উদ্দীপকে চিত্র 'ক' তে উল্লিখিত দুটো শ্রেণি কার্ল মার্কস বর্ণিত কোন সমাজ ব্যবস্থার প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'ক' তে উল্লিখিত দুটো শ্রেণি কার্ল মার্কস বর্ণিত সামন্ত সমাজব্যবস্থার প্রতিনিধিত্ব করে। কার্ল মার্কস আদিম সমাজে শ্রেণি সংগ্রামের প্রকৃতি বিশ্লেষণে সমাজে বিদ্যমান বিভিন্ন 'শ্রেণি'র স্বরূপ তুলে ধরেছেন। মার্কস তার শ্রেণিসংগ্রাম তত্ত্বের কার্যকারিতা সব সময়ের সমাজেই উপস্থিত প্রমাণ করতে শ্রেণির প্রকৃতি ভেদে সমাজ ও যুগকে কয়েকটি পৃথক নামে ভাগ করেন। মার্কসের মতে, দাস সমাজ হলো প্রথম শ্রেণিভিত্তিক সমাজ। এই সমাজে দাস ও মালিক দুটি শ্রেণি বিদ্যমান। আর এর পরবর্তী ধাপ হলো সামন্ত সমাজ। দাস সমাজ থেকে সামন্ত সমাজ উন্নত। দাস সমাজে যারা দাস ছিল তারা সামন্ত সমাজে এসে ভূমিদাসে পরিণত হয়। আর মালিকশ্রেণি ভূ-স্বামীতে পরিণত হয়। এই সমাজে ব্যক্তি স্বাধীনতা পায়। তবে পুরোপুরি স্বাধীনতা নয়, দাসপ্রথা থেকে একটি বেশি স্বাধীনতা। এই সমাজের রাজনৈতিক ব্যবস্থার নাম রাজতন্ত্র। এই সমাজব্যবস্থা রাজা বা অভিজাততন্ত্রের অনুকূলে ছিল যা ৮০০ বছর স্থায়ী হয়। ৮০০ বছরের ভিতর প্রথম ৩০০ বছরের মধ্যেই 'ভূমিদাসেরা বিদ্যমান সমাজব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। .উদ্দীপকের চিত্র 'ক' তে শ্রেণিসংগ্রামের দুটি শ্রেণি ভূস্বামী ও ভূমিদাস উপস্থাপিত হয়েছে। আর এই উল্লিখিত দুটি শ্রেণির মাধ্যমে কার্যত সামন্ত সমাজের প্রতিফলন ঘটেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চিত্র 'ক' তে উল্লিখিত দুটো শ্রেণি কার্ল মার্কস বর্ণিত কোন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর