তাওফিকা কোন বিখ্যাত সমাজবিজ্ঞানীর চিন্তাধারা বিশ্লেষণ করেছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের তাওফিকা বিখ্যাত সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সারের চিন্তাধারা বিশ্লেষণ করেছে। হার্বার্ট স্পেন্সার একটি প্রাতিষ্ঠানিক ও স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে অনন্যসাধারণ' অবদান রেখেছেন। তার সমাজ সম্পর্কীয় ধ্যানধারণার ক্ষেত্রে সমসাময়িক পদার্থবিদ্যা, জীববিদ্যা ও দর্শনের প্রভাব তাৎপর্যপূর্ণ। তাছাড়া তাকে ডারউইন প্রদত্ত বিবর্তনবাদী চিন্তাধারা দ্বারাও বিশেষভাবে প্রভাবিত হতে দেখা যায়। তিনি সমাজ বিবর্তনের বিষয়টি পদার্থবিদ্যা ও দর্শনের আলোকে বিস্তৃত আকারে আলোচনা করেন। তিনি শক্তির নিত্যতা, বস্তুর অবিনশ্বরতা এবং নিরবচ্ছিন্ন শক্তিসমূহের মধ্যে আন্তঃসম্পর্কের নিশ্চয়তা রূপান্তরের ক্ষেত্রেও শক্তির অক্ষুণ্ণতা, বস্তুসমূহের প্রতিকূলতার পথ দিয়ে অগ্রসর হওয়া এবং গতির শৃঙ্খলা প্রভৃতি সূত্র ও প্রকল্পসমূহের সংঘবদ্ধতা প্রতিষ্ঠার মাধ্যমে তার তত্ত্ব প্রদান করেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
তাওফিকা কোন বিখ্যাত সমাজবিজ্ঞানীর চিন্তাধারা বিশ্লেষণ করেছে? আলোচনা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর