উদ্দীপকের শ্রমিক-মালিকের সম্পর্কের মধ্যে কোন তত্ত্বের সন্ধান পাওয়া যায় তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শ্রমিক-মালিক সম্পর্কের মধ্যে সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের দুটি তত্ত্বের পরিচয় পাওয়া যায়। নিচে তা আলোচনা করা হলো- ১. শ্রেণিসংগ্রাম তত্ত্ব: কার্ল মার্কসের মতে, সামাজিক ইতিহাস মূলত শ্রেণি সংগ্রামের ইতিহাস। উৎপাদন পদ্ধতির ক্রমাগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন শ্রেণির আবির্ভাব ঘটেছে। উৎপাদনের পদ্ধতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্তৃত্ব হস্তান্তরের প্রসঙ্গটি এসে পড়ে। সর্বহারাগণ উৎপন্ন সম্পদের অংশ পেতে প্রয়াস চালায়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সর্বহারাদের দমিয়ে রাখতে সচেষ্ট থাকে। এতে শ্রেণিসংগ্রাম অনিবার্য হয়ে পড়ে। ২. উদ্বৃত্ত মূল্যতত্ত্ব: কার্ল মার্কসের মতে, কোনো সামগ্রী উৎপাদন করতে যে পরিমাণ শ্রম ব্যয় হয় তার ওপর ঐ সামগ্রীর মূল্য নির্ভরশীল। শ্রমিকগণ যে মজুরি লাভ করে তা তাদের ব্যয়িত সময়ের এক-চতুর্থাংশ বা তারও কম। শ্রমিকরা পুঁজিপতিদের জন্য বাড়তি সময় শ্রম দেয়। এ বাড়তি মূল্য পুঁজিপতিরা মুনাফা, সুদ, খাজনা ইত্যাদি আকারে নিজেরা ভোগ করে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র এ বাড়তি মূল্যের বিলোপকরণে বদ্ধপরিকর।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শ্রমিক-মালিকের সম্পর্কের মধ্যে কোন তত্ত্বের সন্ধান পাওয়া …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর