ছকে প্রদত্ত'?' চিহ্নিত স্থানে যা নির্দেশ করছে সেটি বর্ণনা কর
উত্তর: ছকে প্রদত্ত '?' চিহ্নিত স্থান ম্যাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাসের অন্যতম দিক শ্রেণিকে নির্দেশ করছে। ম্যাক্স ওয়েবারের শ্রেণির ধারণা সম্পত্তির মালিকানা, অমালিকানা ও শ্রেণি অবস্থার ওপর নির্ভরশীল। অর্থাৎ কোনো সমাজে যারা সম্পত্তির মালিক তারা একটি শ্রেণি; যারা সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত তারা আর একটি শ্রেণি। তবে এ মালিকানা এবং অমালিকানাই শ্রেণি গঠন করবে না; এর সাথে শ্রেণি গঠনের জন্য প্রয়োজন শ্রেণি অবস্থার উপস্থিতি। শ্রেণি অবস্থার উপস্থিতি নির্ভর করবে বাজার অবস্থার উপস্থিতির ওপর। আবার বাজার অবস্থার উপস্থিতির পূর্বশর্ত নির্ভর করে সমাজের প্রধান সম্পদের ক্রয়-বিক্রয়জনিত পরিস্থিতির ওপর। অর্থাৎ কোনো সমাজে যদি প্রধান প্রধান সম্পদ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে হস্তান্তর করা হয় তখন সেখানে বাজার অবস্থা বিদ্যমান থাকে। বাজার অবস্থার ওপর ভিত্তি করেই শ্রেণি অবস্থার সৃষ্টি হয়। এভাবে শ্রেণি অবস্থার উপস্থিতিতে সম্পত্তির মালিকানা এবং অমালিকানার ভিত্তিতে গড়ে ওঠে শ্রেণি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছকে প্রদত্ত'?' চিহ্নিত স্থানে যা নির্দেশ করছে সেটি বর্ণনা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর