উদ্দীপকে কোন মনীষীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে মনীষীর কথা বলা হয়েছে তিনি হলেন ইবনে খালদুন। বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন ১৩৩২ খ্রিস্টাব্দের ২৭ মে আফ্রিকার তিউনিস শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হলো ওয়ালীউদ্দিন আবু যায়েদ আবদুর রহমান ইবনে মুহম্মদ ইবনে খালদুন আল হাযারামী। এর মধ্যে 'ওয়ালীউদ্দিন' তার পান্ডিত্যের স্বীকৃতিস্বরূপ দেওয়া উপাধি, আবু যায়েদ তার ডাক নাম, আসল নাম আবদুর রহমান এবং মুহাম্মদ তার পিতার নাম। তার পারিবাবরিক নাম ইবনে খালদুন এবং এ নামেই তিনি বেশি পরিচিত। ইবনে খালদুন একটি নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। তিনি এ নতুন বিজ্ঞানের নাম দেন Al-Umman বা Science of Culture (সাংস্কৃতির বিজ্ঞান)। আল আসাবিয়া বা Social Solidarity ইবনে খালদুনের সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয়। বাংলায় যাকে বলে 'সামাজিক সংহতি বা গোত্র সংহতি'। আর উদ্দীপকে উল্লিখিত জন্মসাল এবং প্রত্যয়সমূহের সাথে ইবনে খালদুনের জন্মসাল এবং তার প্রত্যয়ের সাদৃশ্য বিদ্যমান। অতএব বলা যায়, উদ্দীপকে বিখ্যাত মুসলিম মনীষী ইবনে খালদুনের কথা বলা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মনীষীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর