সমাজবিজ্ঞান বিকাশে উক্ত মনীষীর অবদান মূল্যায়ন কর।
উত্তর: সমাজবিজ্ঞানের বিকাশে উক্ত মনীষী তথা ইবনে খালদুনের অবদান অপরিসীম। ইবনে খালদুন ছিলেন দার্শনিক এরিস্টটলের অনুসারী। তিনি পাশ্চাত্যের ইতিহাস রচনা করতে গিয়ে 'আল মুকাদ্দিমা' গ্রন্থটি রচনা করেন। গ্রন্থটিতে রাজনৈতিক ঘটনাপ্রবাহের অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। শুধুমাত্র ঘটনার বর্ণনা নয়, ঘটনার উৎপত্তির সূত্র এবং ঘটনার কারণ বিশ্লেষণও। অতি প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি একটি নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করছিলেন এবং এর নাম দেন Al- Umran বা Science of Culture (সংস্কৃতির বিজ্ঞান)। তার মতে মানব সমাজই এ বিজ্ঞানের বিষয়বস্তু হবে, মানব প্রতিষ্ঠানের প্রকৃতি, উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করবে। পূর্বে কোনো চিন্তাবিদ এ ধরনের চিন্তাভাবনা করেননি বিধায় অনেকেই ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের প্রথম জনক হিসেবে আখ্যায়িত করেন। আল আসাবিয়া বা Social Solidarity যাকে বাংলায় সামাজিক সংহতি' বলে। সেটি ছিল তার সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয়। তিনি রাষ্ট্রের উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে সামাজিক সংহতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- The Prolegomena (১৩৮০) 'আল মুকাদ্দিমা', 'আল উমরান' (Al Umran), 'আল আসাবিয়া' (Al Asabia), Al-Kitabul I-Ibar গ্রন্থসমূহ। আর এ থেকে প্রতীয়মান হয় যে, সমাজবিজ্ঞানের বিকাশে ইবনে খালদুনের অবদান ব্যাপক ও তাৎপর্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজবিজ্ঞান বিকাশে উক্ত মনীষীর অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর