উদ্দীপকে নির্দেশিত ছবির ব্যক্তিটি দৃষ্টবাদ বলতে কী বুঝিয়েছেন? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত ব্যক্তিটি সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ। তিনি সামাজিক বিজ্ঞানের একটি নতুন শাখা হিসেবে সমাজবিজ্ঞানের ভিত্তি ও দৃষ্টিকোণ তৈরি করেন। সমাজবিজ্ঞানে তার উল্লেখযোগ্য অবদান হলো দৃষ্টবাদ। অগাস্ট কোঁৎ তার যুগ পর্যন্ত জ্ঞানের সমগ্র বিকাশের একটা ইতিহাদ তৈরির চেষ্টা করেন। এ প্রচেষ্টায় ইতিহাসের যে ব্যাখ্যা তিনি উপস্থাপন করেন সে ব্যাখ্যাকে দৃষ্টবাদ বলে আখ্যায়িত করেন। অগান্ধ কোঁৎ মনে করেন দৃষ্টবাদ বিজ্ঞানসম্মত। কারণ পৃথিবী এক অযোগ অপরিবর্তিত প্রাকৃতিক নিয়ম-শৃঙ্খলার দ্বারা পরিচালিত এবং এসদ নিয়মকে কেবল বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে জানা সম্ভব। অগাস্ট কোঁতের ধারণায় দৃষ্টবাদ কেবল সেসব ঘটনার মধ্যেই সীমাবদ্ধ যেসব ঘটনায় পরিণাম দর্শন সম্ভব। কোঁতের দৃষ্টবাদের ধারণায় বিজ্ঞানসম্মত প্রায়োগিক ও নৈতিক দিক যেমনটি রয়েছে, ঠিক তেমনটি রয়েছে বুদ্ধিবৃত্তি সংক্রান্ত মানবসমাজের উন্নতি সাধনার দিকনির্দেশনা। সেজন্য তিনি মানুষ ও সমাজ সম্পর্কে ধর্মতাত্ত্বিক ও অধিবিদ্যাসংক্রান্ত ধ্যানধারণা বর্জন করেছিলেন। তিনি বলেন, সমাজবিজ্ঞানে অবৈজ্ঞানিক যুক্তি, ধ্যানধারণা ও সিদ্ধান্তের স্থান ও গ্রহণযোগ্যতা নেই। তার মতে, বিপ্লব বা বিদ্রোহ চরম সংকটকালীন সমাজের পুনর্গঠনে মোটেই সাহায্য করে না বা মানবমনের ক্ষাভ প্রশমিত করার সমাধান দেয় না। সমাজ পুনর্গঠন সম্ভব শুধু বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় এবং সংশ্লেষণের মাধ্যমে দৃষ্টবাদী রাজনীতি সৃষ্টির মাধ্যমে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত ছবির ব্যক্তিটি দৃষ্টবাদ বলতে কী বুঝিয়েছেন? তা ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর