শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে, তার পরিচয় বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে যে সমাজবিজ্ঞানীর কথা বলেছেন তিনি হলেন ইবনে খালদুন। বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন ১৩৩২ খ্রিস্টাব্দের ২৭ মে আফ্রিকার তিউনিস শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হলো 'ওয়ালীউদ্দিন আবু যায়েদ আবদুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে খালদুন আল হাযরামী। এর মধ্যে 'ওয়ালীউদ্দিন' তার পান্ডিত্যের স্বীকৃতিস্বরূপ দেওয়া উপাধি, আবু যায়েদ তার ডাক নাম, আসল নাম আবদুর রহমান এবং মুহাম্মদ তার পিতার নাম। তার পিতামহের নামও ছিল মুহাম্মদ। তার পারিবারিক নাম ইবনে খালদুন এবং এ নামেই তিনি বেশি পরিচিত। উদ্দীপকে উপস্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, সমাজবিজ্ঞানী ইবনে খালদুন-এর জন্ম ১৩৩২ খ্রিস্টাব্দে তিউনিসে। তার রচিত প্রথম গ্রন্থ আল মুকাদ্দিমা এবং তার মতবাদ হলো আল-আসাবিয়া। পরিশেষে বলা যায় যে, উপরোক্ত বৈশিষ্ট্য বা উপাদান সুস্পষ্টরূপে সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের পরিচয় উপস্থাপন করে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যে সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে, তার পরিচয় বর্ণনা কর।

উদ্দীপক

জন্ম: ১৩৩২ খ্রি: তিউনিসে প্রধান গ্রন্থ: আল মুকাদ্দিমা মতবাদ আল-আসাবিয়া অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল

উত্তর

দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি কার্ল মার্কসের দেওয়া।

উত্তর

অগাস্ট কোঁৎ মানবসমাজের ইতিহাসের প্রগতির ধারাকে যে তিনটি স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, তার মধ্যে দৃষ্টবাদী স্তর একটি। কোঁৎ-এর মতে, মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায় হলো দৃষ্টবাদী স্তর। তার মতে, এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হয়, জ্ঞান উন্নত হয় এবং বিজ্ঞানের প্রকৃত জয়যাত্রা সূচিত হয়। দৃষ্টবাদের মূল বক্তব্য হলো "ভালোবাসাই নীতি, শৃঙ্খলা ভিত্তি, প্রগতিই উদ্দেশ্য।" নৈতিক দৃষ্টবাদের সারকথা হলো অন্যের জন্য বাঁচা। নৈতিক কোঁৎ বর্ণিত দৃষ্টবাদী স্তরে টেকনোক্র্যাটগণ রাষ্ট্রীয় কাঠামোতে প্রাধান্য পাৰে এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রাধান্য দেবে পুঁজিপতি ও শিল্পপতিগণ। বস্তুত অগাস্ট কোঁৎ জ্ঞানের বিকাশের একটি ইতিহাস তৈরির প্রচেষ্টায় যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সেটাই দৃষ্টবাদ।

উত্তর

উদ্দীপকে যে সমাজবিজ্ঞানীর কথা বলেছেন তিনি হলেন ইবনে খালদুন। বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন ১৩৩২ খ্রিস্টাব্দের ২৭ মে আফ্রিকার তিউনিস শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হলো 'ওয়ালীউদ্দিন আবু যায়েদ আবদুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে খালদুন আল হাযরামী। এর মধ্যে 'ওয়ালীউদ্দিন' তার পান্ডিত্যের স্বীকৃতিস্বরূপ দেওয়া উপাধি, আবু যায়েদ তার ডাক নাম, আসল নাম আবদুর রহমান এবং মুহাম্মদ তার পিতার নাম। তার পিতামহের নামও ছিল মুহাম্মদ। তার পারিবারিক নাম ইবনে খালদুন এবং এ নামেই তিনি বেশি পরিচিত। উদ্দীপকে উপস্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, সমাজবিজ্ঞানী ইবনে খালদুন-এর জন্ম ১৩৩২ খ্রিস্টাব্দে তিউনিসে। তার রচিত প্রথম গ্রন্থ আল মুকাদ্দিমা এবং তার মতবাদ হলো আল-আসাবিয়া। পরিশেষে বলা যায় যে, উপরোক্ত বৈশিষ্ট্য বা উপাদান সুস্পষ্টরূপে সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের পরিচয় উপস্থাপন করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমাজবিজ্ঞানী তথা ইবনে খালদুনের চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে Social Solodarity বা সামাজিক সংহতি। -উক্তিটি যথার্থ। Social Solidarity বা সামাজিক সংহতিকে ইবনে খালদুন আসাবিয়া শব্দ দ্বারা প্রকাশ করেছেন। যাকে বাংলায় গোত্র সংহতি হিসেবে বর্ণনা করা হয়েছে। ইবনে খালদুনের মতে, সমাজের ভিত্তিই হলো এ গোত্র, সংহতি বা আল আসাবিয়া। উদ্দীপকে উপস্থাপিত তথ্যগুলো বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের প্রতিই নির্দেশ করেছে। সমাজের অগ্রগতি সাধনে ইবনে খালদুনের 'আল আসাবিয়া'র তাৎপর্য অপরিসীম।ইবনে খালদুনের সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয় হলো আল আসাবিয়া। আসাবিয়া বলতে বোঝায় সামাজিক সংহতি বা গোত্র সংহতি। আর সমাজের ভিত্তিই হচ্ছে এ গোত্র সংহতি। রক্ত, জাতি এবং ধর্ম সম্পর্কের ওপর ভিত্তি করে সামাজিক সংহতি গড়ে ওঠে। আর এজন্যই রাষ্ট্রের উৎপত্তি ও ক্রমবিকাশে গোত্র সংহতির গুরুত্ব অত্যধিক। কোনো রাষ্ট্রের ক্রমবিকাশ, উত্থান-পতন মূলত এর ওপর ভিত্তি করেই প্রবাহিত হয়। আবার আসাবিয়ার ভিন্নতর কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোতে নানা ধরনের পরিবর্তন সূচিত হতে পারে। আর এসব পরিবর্তন চক্রাকারে সংঘটিত হয়। তাই বলা হয়ে থাকে, সমাজ ও রাষ্ট্রের উত্থান-পতনের কারণ অনুসন্ধান করার ক্ষেত্রে আসাবিয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কেননা একেক সমাজের ভাষা, সংস্কৃতি, পরিবেশ একেক রকম হয়। খালদুনের মতে, উপজাতীয় সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়। স্থায়ী জীবন অপেক্ষা যাযাবর জীবনে এর আধিক্য পরিলক্ষিত হয়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।