শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সমাজবিজ্ঞানীর 'ত্রয়স্তর সূত্র' তার দর্শনের মূলভিত্তি- বিশ্লেষণ কর

উত্তর: উদ্দীপকে বর্ণিত সমাজবিজ্ঞানীর অর্থাৎ অগাস্ট কোঁৎ-এর ত্রয়ন্তর সূত্রই ছিল তার দর্শনের মূলভিত্তি। স্তর তিনটি হলো- ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর, অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর এবং দৃষ্টবাদী স্তর। ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরে সমাজের ওপর ধর্মীয় প্রভাব ছিল অত্যধিক। ধর্ম তত্ত্বগত স্তরের সমকালীন সমাজকে বলা হয় সামরিক সমাজ (Militaristic society)। যুদ্ধ এবং বলপ্রয়োগ এ সমাজের প্রধান বৈশিষ্ট্য। এ স্তরে মানুষের মনে যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। এ যুগে মানুষ ছিল অদৃষ্টবাদী। মানুষের নৈতিক জ্ঞান ছিল প্রাথমিক পর্যায়ের। আদি থেকে ১৩ শতক পর্যন্ত এ যুগ স্থায়ী ছিল। অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর একটি ক্রান্তিকালীন স্তর, যা ক্ষণস্থায়ী। এ স্তরে মানুষের দৃষ্টি প্রকৃতি এবং বাস্তবের দিকে আকৃষ্ট হয়। এ যুগ হচ্ছে তত্ত্বগত দার্শনিক চিন্তার যুগ। এ পর্যায়ের সমাজ ব্যবস্থাকে বিধিসম্মত বা আইনসম্মত (Legalitic) সমাজ বলা হয়। এখানে সামরিক সমাজের বৈশিষ্ট্য লোপ পেতে থাকে এবং শিল্প সমাজের বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটে। এ স্তর ত্রয়োদশ হতে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল। Comte-র মতে, মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায় হলো Positive Stage। তার মতে, এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হয়, জ্ঞান উন্নত হয় এবং বিজ্ঞানের প্রকৃত জয়যাত্রা সূচিত হয়। কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণের প্রাধান্য পরিলক্ষিত হয় এবং ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ পর্যায়ের সমকালীন সমাজ শিল্প-সমাজ। শিল্প-সমাজে শিল্পপতি ও বৈজ্ঞানিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। অগাস্ট কোঁৎ এ তিনটি স্তরকে চিহ্নিত করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, সমাজের তথা সমগ্র মানবজাতির উন্নতি ও ক্রমবিকাশ এ তিনটি তাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে সংঘটিত হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সমাজবিজ্ঞানীর 'ত্রয়স্তর সূত্র' তার দর্শনের মূলভিত্ত…

উদ্দীপক

একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের পূর্বে সম্ভব হয়নি, যদিও সমাজ সম্পর্কিত চিন্তার ইতিহাস সমাজের মতোই অতি প্রাচীন এবং দীর্ঘদিনের। সমাজবিজ্ঞান একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে গড়ে ওঠার পেছনে যে সমস্ত চিন্তাবিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে তাদের মধ্যে তিনি নিঃসন্দেহে অন্যতম, যিনি ১৭৯৮ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন।

উত্তর

SociologySociology^{\prime} শব্দটি ল্যাটিন শব্দ Socious এবং গ্রিক শব্দ Logos- এর সমন্বয়ে উৎপত্তি হয়েছে।

উত্তর

অগাস্ট কোঁৎ মানবসমাজের ইতিহাসের প্রগতির ধারাকে যে তিনটি স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, তার মধ্যে দৃষ্টবাদী স্তর একটি। কোঁৎ-এর মতে, মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায় হলো দৃষ্টবাদী স্তর। তার মতে, এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হয়, জ্ঞান উন্নত হয় এবং বিজ্ঞানের প্রকৃত জয়যাত্রা সূচিত হয়। দৃষ্টবাদের মূল বক্তব্য হলো "ভালোবাসাই নীতি, শৃঙ্খলা ভিত্তি, প্রগতিই উদ্দেশ্য।” নৈতিক দৃষ্টবাদের সারকথা হলো অন্যের জন্য বাঁচা। নৈতিক কোঁৎ বর্ণিত দৃষ্টবাদী স্তরে টেকনোক্র্যাটগণ রাষ্ট্রীয় কাঠামোতে প্রাধান্য পাবে এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রাধান্য দেবে পুঁজিপতি ও শিল্পপতিগণ। বস্তুত অগাস্ট কোঁৎ জ্ঞানের বিকাশের একটি ইতিহাস তৈরির প্রচেষ্টায় যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সেটাই দৃষ্টবাদ।

উত্তর

উদ্দীপকে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ-এর কথা বলা হয়েছে। Auguste Comte ১৭৯৮ সালের ১৯ জানুয়ারি ফ্রান্সের মন্টিপেলিয়ারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ইসিডোর অগাস্ট মেরি ফ্রাঙ্কোস এক্সেভিয়ার কোঁৎ। যৌবনে তার আদর্শ ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যাঁকে তিনি আধুনিক সক্রেটিস বলে অভিহিত করেন। তিনি সেন্ট সাইমনের নিকট ৬ বছর (১৮১৭-১৮২৩) দর্শন শিক্ষালাভ করেন। Comte-এর সমাজ পুনর্গঠনের চিন্তা ও তত্ত্ব সেন্ট সাইমনের চিন্তা ও দর্শন দ্বারা বিশেষভাবে প্রভাবিত। অগাস্ট কোঁৎ মনে করেন সমগ্র মানব ইতিহাস একটি সত্তা এবং তিনি তার ঐক্যের ধারণাকে প্রসারিত করেন। তার দর্শন অনুযায়ী শুধু এক ধরনের সমাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং সমস্ত মানব জাতি এ সমাজেরই অন্তর্গত। পরিশেষে বলা যায় যে, এ বিখ্যাত দার্শনিক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ১৮৫৭ সালের ৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমাজবিজ্ঞানীর অর্থাৎ অগাস্ট কোঁৎ-এর ত্রয়ন্তর সূত্রই ছিল তার দর্শনের মূলভিত্তি। স্তর তিনটি হলো- ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর, অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর এবং দৃষ্টবাদী স্তর। ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরে সমাজের ওপর ধর্মীয় প্রভাব ছিল অত্যধিক। ধর্ম তত্ত্বগত স্তরের সমকালীন সমাজকে বলা হয় সামরিক সমাজ (Militaristic society)। যুদ্ধ এবং বলপ্রয়োগ এ সমাজের প্রধান বৈশিষ্ট্য। এ স্তরে মানুষের মনে যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। এ যুগে মানুষ ছিল অদৃষ্টবাদী। মানুষের নৈতিক জ্ঞান ছিল প্রাথমিক পর্যায়ের। আদি থেকে ১৩ শতক পর্যন্ত এ যুগ স্থায়ী ছিল। অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর একটি ক্রান্তিকালীন স্তর, যা ক্ষণস্থায়ী। এ স্তরে মানুষের দৃষ্টি প্রকৃতি এবং বাস্তবের দিকে আকৃষ্ট হয়। এ যুগ হচ্ছে তত্ত্বগত দার্শনিক চিন্তার যুগ। এ পর্যায়ের সমাজ ব্যবস্থাকে বিধিসম্মত বা আইনসম্মত (Legalitic) সমাজ বলা হয়। এখানে সামরিক সমাজের বৈশিষ্ট্য লোপ পেতে থাকে এবং শিল্প সমাজের বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটে। এ স্তর ত্রয়োদশ হতে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল। Comte-র মতে, মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায় হলো Positive Stage। তার মতে, এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হয়, জ্ঞান উন্নত হয় এবং বিজ্ঞানের প্রকৃত জয়যাত্রা সূচিত হয়। কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণের প্রাধান্য পরিলক্ষিত হয় এবং ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ পর্যায়ের সমকালীন সমাজ শিল্প-সমাজ। শিল্প-সমাজে শিল্পপতি ও বৈজ্ঞানিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। অগাস্ট কোঁৎ এ তিনটি স্তরকে চিহ্নিত করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, সমাজের তথা সমগ্র মানবজাতির উন্নতি ও ক্রমবিকাশ এ তিনটি তাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে সংঘটিত হয়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।