উদ্দীপকে শিহাবের কর্মক্ষেত্রে ম্যাক্স ওয়েবার বর্ণিত কোন প্রত্যয়ের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে শিহাবের কর্মক্ষেত্রে ম্যাক্স ওয়েবার বর্ণিত আমলাতন্ত্র প্রত্যয়ের প্রভাব লক্ষ করা যায়। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের মতো একটি ঐতিহাসিক প্রপঞ্চের আদর্শ নমুনা তৈরি করেছিলেন। তিনি এ প্রপঞ্চকে সকলের কাছে অত্যন্ত স্পষ্ট ও বোধগম্য করে তোলেন। তিনি আমলাতন্ত্র বলতে বুঝিয়েছেন যে উপায়ে বা কৌশলে রাষ্ট্র পরিচালিত হয় কিংবা এর কার্যক্রম সম্পাদন করা হয়। উদ্দীপকে দেখা যায়, শিহাব একটি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরি লাভ করে। তার অফিসের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত প্রতিটি পদের ক্ষমতা ও দায়িত্ব স্তরে স্তরে সাজানো। শিহাবের অফিসের এ ধরনের কর্মকান্ড আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। আমলাতন্ত্রের স্বীকৃতি বা প্রতিষ্ঠা যেমন ছিল আধুনিক পুঁজিবাদী গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারণ, তেমনি আমলাতন্ত্রের দায়িত্ববোধের নৈতিকতার মাধ্যমেই আধুনিক সমাজব্যবস্থা কার্যকর থাকে। তিনি আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এটি কর্মের যৌক্তিক সংগঠন, এর কার্যক্রম লিখিতভাবে সম্পাদিত হয়, নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হয় ইত্যাদি। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, শিহাবের কর্মক্ষেত্রে ম্যাক্স ওয়েবার বর্ণিত আমলাতন্ত্রের প্রত্যয়ের প্রভাব লক্ষ করা যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিহাবের কর্মক্ষেত্রে ম্যাক্স ওয়েবার বর্ণিত কোন প্রত্যয়ের প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর