উক্ত প্রত্যয়টি উন্নয়নশীল দেশগুলোতে এখনো আদর্শ ৰূপ গ্রহণ করতে পারেনি'- তুমি কি একমত? যুক্তি দিয়ে বোঝাও।
উত্তর: উক্ত প্রত্যয়টি বা আমলাতন্ত্র উন্নয়নশীল দেশগুলোতে এখনো আদর্শ রূপ গ্রহণ করতে পারেনি- প্রশ্নের এ বক্তব্যের সাথে আমি একমত। আমলাতন্ত্র হলো একটি প্রশাসনিক ব্যবস্থা। এর বৈশিষ্ট্যাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো- দক্ষতা, নিরপেক্ষতা, উচ্চক্রম বিন্যাস ও পদোন্নতি। আমলাতন্ত্রের এ বৈশিষ্ট্যই বলে দেয় আমলাতন্ত্রকে কতা স্বচ্ছ হওয়া প্রয়োজন। আমলারা রাষ্ট্রের প্রশাসনিক কার্য সম্পাদন করেন। তাই তাদেরকে অবশ্যই সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বজনপ্রীতিমুক্ত হতে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে, উন্নয়নশীল দেশগুলোতে আমলারা এখনও স্বজনপ্রীতি ও দুর্নীতি থেকে মুক্ত হতে পারেনি। আমলাদের দুর্বলতার কারণে রাজনীতিবিদরা আজ ফাঁক-ফোকর দিয়ে অবৈধ কাজ করিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ঘুষের বিনিময়ে বড় বড় অপরাধের শাস্তি থেকেও মুক্তি পাচ্ছেন অপরাধীরা। শুধু তাই নয়, তৃতীয় বিশ্বের আমলারা অর্থের লোভে ইচ্ছা করেই প্রশাসনিক কাজে বিলম্ব করছেন এবং ফাইলে সইয়ের বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। তৃতীয় বিশ্বে আমলাতন্ত্রের আরেকটি বিষয় লক্ষ করা যায়। তা হলো স্বজনপ্রীতি। এ স্বজনপ্রীতির কারণে অনেক আমলাই নিজের অযোগ্য আত্মীয়স্বজনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসান। ফলে অযোগ্য ব্যক্তির কারণে রাষ্ট্রের শাসনব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। পরিশেষে তাই আমি প্রশ্নের বক্তব্যের সাথে একমত পোষণ করছি যে, তৃতীয় বিশ্বে আমলাতন্ত্র এখনও আদর্শ রূপ গ্রহণ করতে পারেনি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত প্রত্যয়টি উন্নয়নশীল দেশগুলোতে এখনো আদর্শ ৰূপ গ্রহণ করতে পারেনি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর