মোহন সাহেবের সমাজ সংস্কার কয়টি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা সম্ভব? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মোহন সাহেব মানব ঐক্যের প্রবক্তা অগাস্ট কোঁৎকে অনুসরণ করে সমাজ সংস্কার করেন। অগাস্ট কোঁৎ তার 'Positive Philosophy [গণিত] গ্রন্থে মানব সমাজের ইতিহাসের প্রগতির ধারাকে তিনটি স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। মোহন সাহেব সমাজ সংস্কার এ করতে গিয়ে সেগুলো অনুসরণ করেন। এ তিনটি স্তর হলো- ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর (Theological Stage): অগাস্ট কোঁৎ-এর মতে, ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর হলো মানব সমাজের আদি স্তর। এ স্তরে সমাজের ওপর ধর্মীয় প্রভাব ছিল অনেক বেশি। মানুষের মনে তখনও যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। এ ধর্মতত্ত্বনির্ভর যুগে মানুষ মানুষের বিরুদ্ধে অবিরাম সংঘর্ষে লিপ্ত ছিল। তখন মানুষের নৈতিক জ্ঞান ছিল প্রাথমিক পর্যায়ের। মানবতাবোধ ছিল আক্রমণাত্মক ও পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন। এরূপ মনোভাবাপন্ন লোকেরাই এ যুগের সম্মানিত শ্রেণিতে অধিষ্ঠিত ছিল। এ কারণে অগাস্ট কোঁৎ এ স্তরকে সামরিক স্তর বলে অভিহিত করেছেন। এ যুগে মানুষ ছিল অদৃষ্টবাদী। মানব সমাজের এ স্তরটি আদি থেকে ১৩শ শতক পর্যন্ত স্থায়ী ছিল। অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর (Metaphysical Stage): পূর্বোক্ত ধর্মতত্ত্বের সামান্য পরিবর্তিত ও রূপান্তরিত রূপ হচ্ছে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর। এ স্তরে মানুষ বিশ্বাস করত যে, বিশ্বজগৎ দেবতা কর্তৃক নয় বরং একটি বিশেষ শক্তি বা অজ্ঞাত কোনো ক্ষমতা দ্বারা পরিচালিত। এ যুগকে তত্ত্বগত দার্শনিক চিন্তার যুগ বলা হয়। অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর ত্রয়োদশ হতে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল। দৃষ্টবাদী স্তর (Scientific or Positive Stage): অগাস্ট কোঁৎ মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায়কে Positive Stage বলেছেন। তার মতে, এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হয়, জ্ঞান উন্নত হয় এবং বিজ্ঞানের প্রকৃত জয়যাত্রা সূচিত হয়। এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণের প্রাধান্য পরিলক্ষিত হয় এবং ঘটনার কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। অগাস্ট কোঁৎ বর্ণিত দৃষ্টবাদী স্তরে টেকনোক্রাটগণ রাষ্ট্রীয় কাঠামোতে প্রাধান্য পাবে এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি ও শিল্পপতিগণ প্রাধান্য লাভ করতে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মোহন সাহেবের সমাজ সংস্কার কয়টি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা সম্ভব? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর