মানব ঐক্যের প্রবক্তা হিসেবে উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানী প্রকৃত অর্থেই অনুসরণীয়'- বিশ্লেষণ কর।
উত্তর: মানব ঐক্যের প্রবক্তা হিসেবে উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানী প্রকৃত অর্থে অনুসরণীয়- উক্তিটি যথার্থ। মানব ঐক্যের প্রবতা হিসেবে উদ্দীপকের মোহন সাহেব অগাস্ট কোঁৎকেই উল্লেখ করেছেন। তিনি অগাস্ট কোঁৎকেই মানব ঐক্যের প্রবস্তা হিসেবে অনুসরণ করেন। অগাস্ট কোঁতের দর্শন ও দার্শনিক তত্ত্বের ভিতর মোহন সাহেব মানবতার বঐক্যের যৌক্তিক গুরুত্ব খুঁজে পান। পাঠ্যপুস্তকের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, অগাস্ট কোঁতের দর্শন ছিল ঐক্যের দর্শন। তিনি সবসময় মানব ঐক্যের সাক্ষী ছিলেন। তার দর্শন ও দার্শনিক চিন্তাচেতনা দ্বারা মানব ঐক্যের প্রতি তার গভীর আগ্রহের বিষয়টিই ফুটে ওঠে। তিনি তার সকল বিখ্যাত গ্রন্থসমূহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা বলেছেন তা মূলত দার্শনিক অর্থে মানব ঐক্য ও এর গুরুত্ব তুলে ধরে। উদ্দীপকের মোহন সাহেবও অগাস্ট কোঁতের নানা দার্শনিক তত্ত্বগুলো বুঝে এর মধ্যে, মানব ঐক্যের বিষয়টি লক্ষ করেছেন। কোঁৎ সর্বদা ঐক্যবদ্ধ, স্থিতিশীল ও সুসংগঠিত মানব সমাজ গঠনের পক্ষে ছিলেন। শুধুমাত্র এ প্রক্রিয়ার, মাধ্যমেই সম্ভবত মানব ঐক্য সম্ভব ছিল। তাই বলা যায়, "মানব ঐক্যের প্রবস্তা হিসেবে অগাস্ট কোঁৎ প্রকৃত অর্থেই অনুসরণীয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মানব ঐক্যের প্রবক্তা হিসেবে উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানী প্রকৃত অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর