শেয়ারFacebookWhatsApp

'রহমান সাহেবের ভূমিকা বুদ্ধিবৃত্তিক বিকাশের ফল'- অগাস্ট কোঁৎ-এর তত্ত্বের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত রহমান সাহেবের ভূমিকা বুদ্ধিবৃত্তিক বিকাশের ফল- প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি একমত পোষণ করি। অগাস্ট কোঁৎ-এর ত্রয়স্তর তত্ত্ব পর্যালোচনা করলে বোঝা যায় যে, তিনি মানবসমাজের ইতিহাসে মানব জ্ঞান বিকাশের তিনটি স্তরের কথা বলেছেন। এ. তিনটি স্তর হলো- ১. ধর্মতাত্ত্বিক স্তর, ২. অধিবিদ্যাগত স্তর এবং ৩. দৃষ্টবাদী স্তর। দৃষ্টবাদী স্তর সম্পর্কে অগাস্ট কোঁৎ বলেন, মানুষ যখন ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অস্তিত্বকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায় তখনই দৃষ্টবাদী স্তরের আবির্ভাব ঘটে। এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ যুক্তি ও পর্যবেক্ষণ সম্মিলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে এবং ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। উদ্দীপকের সেলিমের প্রচন্ড জ্বর হলে তার মা তাকে কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ ঝাড়ফুঁক ও তাবিজের মাধ্যমে তার চিকিৎসা করেন। কিন্তু সেলিমের এতে কোনো উন্নতি হয় না। প্রতিবেশী রহমান সাহেব একজন শিক্ষিত ও বুদ্ধিমান ব্যক্তি। সেলিমের খবর পেয়ে। তিনি সেলিমকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কোঁৎ-এর মতানুযায়ী, সামাজিক উন্নতি তিনটি ক্রমিক ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। যথা- বুদ্ধিবৃত্তিক বিকাশ, আবেগিক বিকাশ ও বাস্তবিক বিকাশ। পরিশেষে তাই বলা যায়, রহমান সাহেবের ভূমিকা নিঃসন্দেহে তার বুদ্ধিবৃত্তিক বিকাশের ফল।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'রহমান সাহেবের ভূমিকা বুদ্ধিবৃত্তিক বিকাশের ফল'- অগাস্ট কোঁৎ-এর তত্…

উদ্দীপক

সেলিমের সাতদিন যাবৎ প্রচন্ড জ্বর। তার মা তাকে গ্রাম্য কবিরাজের নিকট নিয়ে যান। তিনি ঝাড়ফুঁক ও তাবিজের মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু এতে সেলিমের অবস্থার কোনো উন্নতি হয়নি। 'প্রতিবেশী শিক্ষিত রহমান সাহেব ৩ দিন পর সে খবর শুনে সেলিমের বাড়ি গিয়ে তাকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

উত্তর

বাংলাদেশের পথিকৃৎ সমাজবিজ্ঞানী ড. এ কে নাজমুল করিম ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে স্বীকৃতি দেন।

উত্তর

ম্যাক্স ওয়েবারের সমাজতাত্ত্বিক পদ্ধতি ছিল আদর্শ নমুনা তৈরি করা। আদর্শ নমুনা বলতে কোনো বিষয়বস্তু সম্পর্কিত একটি মানসিক চিত্র যার মাধ্যমে কোনো বিষয়ের বাস্তব দিকগুলো মূর্তমান হয়ে ওঠাকে বোঝায়। কোনো ঐতিহাসিক সত্তাকে বা সামাজিক প্রপঞ্চকে জানতে হলে বা বিশ্লেষণ করতে হলে আদর্শ নমুনা তৈরি করতে হবে এবং ওই প্রপঞ্চের আদর্শ নমুনা তৈরির মাধ্যমেই এর সম্পর্ককে জ্ঞানলাভ করতে হবে। ম্যাক্স ওয়েবারের মতে, যেকোনো প্রপঞ্চের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ও যৌক্তিকতা স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। আদর্শ নমুনা দ্বারা সামাজিক সমস্যা অতীব বোধগম্য হয়ে উঠবে। ম্যাক্স ওয়েবার যেসব বিষয়ের আদর্শ নমুনা তৈরি করছেন তার মধ্যে আধুনিক পুঁজিবাদ, আমলাতন্ত্র ও কর্তৃত্ব সম্পর্কিত আদর্শ নমুনা বিশেষ উল্লেখযোগ্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সেলিমের প্রথম চিকিৎসা অগাস্ট কোঁৎ প্রদত্ত ধর্মতাত্ত্বিক স্তরকে নির্দেশ করে। অগাস্ট কোঁৎ-এর মতে, ধর্মতাত্ত্বিক স্তর মানুষের জ্ঞানের প্রাথমিক পর্যায়। এ জ্ঞানের শুরু যখন মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ও ধারণা অর্জন করতে পারেনি তখন থেকে। সে সময়ে মূলত এ স্তরে মানুষের মনে যুক্তিবাদী ধারণার জন্ম হয়নি। এ স্তরে বিমূর্ত নীতি এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা সমাজ ও সামাজিক ঘটনাবলি নিয়ন্ত্রিত হয়। এ স্তরে ধর্মীয় প্রভাব ছিল সমাজের ওপর অনেক বেশি। এ ধর্মতত্ত্ব নির্ভরযুগে মানুষ মানুষের বিরুদ্ধে অবিরাম সংঘর্ষে লিপ্ত ছিল। ধর্মতাত্ত্বিক যুগে মানুষের নৈতিক জ্ঞান ছিল প্রাথমিক পর্যায়ে। তাই মানবতাবোধ ছিল আক্রমণাত্মক এবং পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন। এরূপ মনোভাবাপন্ন লোকেরাই এ প্রাথমিক যুগের সম্মানিত শ্রেণিতে অধিষ্ঠিত ছিল। অগাস্ট কোঁৎ এর মতে, এ যুগে মানুষ ছিল অদৃশ্য শক্তিতে বিশ্বাসী। তারা তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের জন্য অদৃশ্য শক্তির ওপর নির্ভরশীল ছিল। উদ্দীপকে লক্ষ করা যায়, সেলিমের সাতদিন যাবৎ প্রচণ্ড জ্বর থাকায় তার মা তাকে গ্রাম্য কবিরাজের নিকট নিয়ে যায়। কবিরাজ ঝাড়ফুঁক ও তাবিজের মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা করেন। যা অগাস্ট কোঁৎ এর ধর্মতাত্ত্বিক স্তরের সাথে সাদৃশ্যপূর্ণ। সর্বোপরি বলা যায়, এ ঘটনাটি অগাস্ট কোঁৎ-এর ধর্মতাত্ত্বিক স্তরকেই নির্দেশ করে

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রহমান সাহেবের ভূমিকা বুদ্ধিবৃত্তিক বিকাশের ফল- প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি একমত পোষণ করি। অগাস্ট কোঁৎ-এর ত্রয়স্তর তত্ত্ব পর্যালোচনা করলে বোঝা যায় যে, তিনি মানবসমাজের ইতিহাসে মানব জ্ঞান বিকাশের তিনটি স্তরের কথা বলেছেন। এ. তিনটি স্তর হলো- ১. ধর্মতাত্ত্বিক স্তর, ২. অধিবিদ্যাগত স্তর এবং ৩. দৃষ্টবাদী স্তর। দৃষ্টবাদী স্তর সম্পর্কে অগাস্ট কোঁৎ বলেন, মানুষ যখন ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অস্তিত্বকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায় তখনই দৃষ্টবাদী স্তরের আবির্ভাব ঘটে। এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ যুক্তি ও পর্যবেক্ষণ সম্মিলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে এবং ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। উদ্দীপকের সেলিমের প্রচন্ড জ্বর হলে তার মা তাকে কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ ঝাড়ফুঁক ও তাবিজের মাধ্যমে তার চিকিৎসা করেন। কিন্তু সেলিমের এতে কোনো উন্নতি হয় না। প্রতিবেশী রহমান সাহেব একজন শিক্ষিত ও বুদ্ধিমান ব্যক্তি। সেলিমের খবর পেয়ে। তিনি সেলিমকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কোঁৎ-এর মতানুযায়ী, সামাজিক উন্নতি তিনটি ক্রমিক ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। যথা- বুদ্ধিবৃত্তিক বিকাশ, আবেগিক বিকাশ ও বাস্তবিক বিকাশ। পরিশেষে তাই বলা যায়, রহমান সাহেবের ভূমিকা নিঃসন্দেহে তার বুদ্ধিবৃত্তিক বিকাশের ফল।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।