শেয়ারFacebookWhatsApp

সমাজবিজ্ঞানে উদ্দীপকের উল্লিখিত সমাজচিন্তাবিদের অপরিসীম অবদান পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: সমাজবিজ্ঞানে উদ্দীপকের উল্লিখিত সমাজচিন্তাবিদের অবদান অপরিসীম। সমাজবিজ্ঞানী ইবনে খালদুন গতানুগতিক ধারায় সমাজচিন্তা করেননি, তার চিন্তাচেতনা ও সমাজদর্শন ছিল প্রগতিশীল, বিজ্ঞানভিত্তিক ও যুক্তিবাদী পান্ডিত্য ভরপুর। উদ্দীপকে আমজাদ হোসেন বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ও দার্শনিক ইবনে খালদুন সম্পর্কে আলোচনা করেছেন। পাশ্চাত্যের ইতিহাস রচনা করতে গিয়ে ইবনে খালদুন আরব জাতির গঠন ও সমাজচিত্র পর্যবেক্ষণ করে তাকে সমাজতান্ত্রিকভাবে তুলে ধরেন। ইতিহাসকে তিনি কোনো ব্যক্তি বা কালের প্রেক্ষিতে বিচার করেন নি বরং সমাজ ও সংস্কৃতির নিয়মেই একে দেখেছেন। আর এরই পরিচয় পাওয়া যায় তার 'আল মুকাদ্দিমা' নামক গ্রন্থে। গ্রন্থটিতে তিনি ইতিহাস রচনা করতে গিয়ে ঐতিহাসিক ঘটনার কারণ ও প্রকৃতি জানার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এরই লক্ষ্যে একটি নতুন বিজ্ঞান উদ্ভাবন করেন। তিনি এর নাম দেন 'আল উমরান' বা সংস্কৃতির বিজ্ঞান। মূলত তার সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয় ছিল 'আল আসাবিয়া'। আসাবিয়া হলো রাষ্ট্র ও সমাজ উৎপত্তির মূল কারণ। কেননা প্রতিটি সমাজই গড়ে ওঠে রক্ত, জ্ঞাতি ও ধর্ম সম্পর্কের ওপর ভিত্তি করে। ইবনে খালদুন মূলত তার মুকাদ্দিমা গ্রন্থে মানবজীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রায় সকল বিষয়েই আলোচনা করেছেন। এ গ্রন্থে তিনি যুক্তি ও তথ্যনির্ভর আলোচনার মাধ্যমে তার পূর্ববর্তী প্রায় সকল মুসলিম ও অমুসলিম দার্শনিকের মতবাদ পর্যালোচনা করেন। মানব সমাজকে সুশৃঙ্খলভাবে বা বিজ্ঞানসম্মত উপায়ে অধ্যয়নের জন্য নতুন একটি বিজ্ঞানের দিকনির্দেশনা পাওয়া যায় তার রচনায়। তাই বলা যায়, সমাজবিজ্ঞানের মূলভিত্তি রচনায় ইবনে খালদুনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজবিজ্ঞানে উদ্দীপকের উল্লিখিত সমাজচিন্তাবিদের অপরিসীম অবদান পাঠ্য…

উদ্দীপক

আমজাদ হোসেন সমাজবিজ্ঞান পড়ান। আলোচনা প্রসঙ্গে তিনি ছাত্রছাত্রীদের একজন সমাজচিন্তাবিদ সম্পর্কে বলেন, উক্ত সমাজবিজ্ঞানীর চিন্তাধারা ও সমাজ দর্শন গতানুগতিক ধারার না হয়ে তা ছিল প্রগতিশীল, বিজ্ঞানভিত্তিক ও যুক্তিবাদী পান্ডিত্যে ভরপুর। পাশ্চাত্যের ইতিহাস রচনা করতে গিয়ে তিনি 'The prolegomena বা 'আল মুকাদ্দিমা' গ্রন্থ রচনা করেন এবং তার সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয় ছিল 'আল-আসাবিয়া'।

উত্তর

ইবনে খালদুন আফ্রিকার তিউনিস শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন

উত্তর

ইবনে খালদুন পাশ্চাত্যের ইতিহাস রচনা করতে গিয়ে The ProlegomenaProlegomena^{\prime} বা 'আল মুকাদ্দিমা' গ্রন্থটি রচনা করেন। গ্রন্থটিতে তিনি তার সমসাময়িক ইতিহাসবেত্তাদের ইতিহাস রচনার ক্ষেত্রে একটি বিশেষ ত্রুটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বুঝতে পারেন ইতিহাসের প্রকৃত বিষয়বস্তু রচনার ক্ষেত্রে শুধুমাত্র ঘটনার বর্ণনা নয় বরং উৎপত্তির সূত্র এবং কারণ বিশ্লেষণও গুরুত্বপূর্ণ। তাই তিনি মনে করেন, দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যতীত ইতিহাসকে সঠিকভাবে অনুধাবন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ইতিহাসকে কিংবা ঐতিহাসিক ঘটনাকে সঠিকভাবে বিশ্লেষণ এবং উপলব্ধি করা এবং মানব ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞানলাভ করা। আর এজন্যই ইবনে খালদুন একটি নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন।

উত্তর

উদ্দীপকের আমজাদ হোসেন বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের সম্পর্কে আলোচনা করেছেন। সমাজের অগ্রগতি সাধনে ইবনে খালদুনের 'আল আসাবিয়া'র তাৎপর্য অপরিসীম। ইবনে খালদুনের সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয় হলো আল আসাবিয়া। আসাবিয়া বলতে বোঝায় সামাজিক সংহতি বা গোত্র সংহতি। আর সমাজের ভিত্তিই হচ্ছে এ গোত্র সংহতি। রক্ত, জাতি এবং ধর্ম সম্পর্কের ওপর ভিত্তি করে সামাজিক সংহতি গড়ে ওঠে। আর এজন্যই রাষ্ট্রের উৎপত্তি ও ক্রমবিকাশে গোত্র সংহতির গুরুত্ব অত্যধিক। কোনো রাষ্ট্রের ক্রমবিকাশ, উত্থান-পতন মূলত এর ওপর ভিত্তি করেই প্রবাহিত হয়। আবার আসাবিয়ার ভিন্নতর কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোতে নানা ধরনের পরিবর্তন সূচিত হতে পারে। আর এসব পরিবর্তন চক্রাকারে সংঘটিত হয়। তাই বলা হয়ে থাকে, সমাজ ও রাষ্ট্রের উত্থান-পতনের কারণ অনুসন্ধান করার ক্ষেত্রে আসাবিয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কেননা একেক সমাজের ভাষা, সংস্কৃতি, পরিবেশ একেক রকম হয়। খালদুনের মতে, উপজাতীয় সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়। স্থায়ী জীবন অপেক্ষা যাযাবর জীবনে এর আধিক্য পরিলক্ষিত হয়।

উত্তর

সমাজবিজ্ঞানে উদ্দীপকের উল্লিখিত সমাজচিন্তাবিদের অবদান অপরিসীম। সমাজবিজ্ঞানী ইবনে খালদুন গতানুগতিক ধারায় সমাজচিন্তা করেননি, তার চিন্তাচেতনা ও সমাজদর্শন ছিল প্রগতিশীল, বিজ্ঞানভিত্তিক ও যুক্তিবাদী পান্ডিত্য ভরপুর। উদ্দীপকে আমজাদ হোসেন বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ও দার্শনিক ইবনে খালদুন সম্পর্কে আলোচনা করেছেন। পাশ্চাত্যের ইতিহাস রচনা করতে গিয়ে ইবনে খালদুন আরব জাতির গঠন ও সমাজচিত্র পর্যবেক্ষণ করে তাকে সমাজতান্ত্রিকভাবে তুলে ধরেন। ইতিহাসকে তিনি কোনো ব্যক্তি বা কালের প্রেক্ষিতে বিচার করেন নি বরং সমাজ ও সংস্কৃতির নিয়মেই একে দেখেছেন। আর এরই পরিচয় পাওয়া যায় তার 'আল মুকাদ্দিমা' নামক গ্রন্থে। গ্রন্থটিতে তিনি ইতিহাস রচনা করতে গিয়ে ঐতিহাসিক ঘটনার কারণ ও প্রকৃতি জানার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এরই লক্ষ্যে একটি নতুন বিজ্ঞান উদ্ভাবন করেন। তিনি এর নাম দেন 'আল উমরান' বা সংস্কৃতির বিজ্ঞান। মূলত তার সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয় ছিল 'আল আসাবিয়া'। আসাবিয়া হলো রাষ্ট্র ও সমাজ উৎপত্তির মূল কারণ। কেননা প্রতিটি সমাজই গড়ে ওঠে রক্ত, জ্ঞাতি ও ধর্ম সম্পর্কের ওপর ভিত্তি করে। ইবনে খালদুন মূলত তার মুকাদ্দিমা গ্রন্থে মানবজীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রায় সকল বিষয়েই আলোচনা করেছেন। এ গ্রন্থে তিনি যুক্তি ও তথ্যনির্ভর আলোচনার মাধ্যমে তার পূর্ববর্তী প্রায় সকল মুসলিম ও অমুসলিম দার্শনিকের মতবাদ পর্যালোচনা করেন। মানব সমাজকে সুশৃঙ্খলভাবে বা বিজ্ঞানসম্মত উপায়ে অধ্যয়নের জন্য নতুন একটি বিজ্ঞানের দিকনির্দেশনা পাওয়া যায় তার রচনায়। তাই বলা যায়, সমাজবিজ্ঞানের মূলভিত্তি রচনায় ইবনে খালদুনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।