শেয়ারFacebookWhatsApp

শ্রেণি সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য কী? বুঝিয়ে বল।

উত্তর: সমাজে বিদ্যমান শোষক ও শাসিতের মধ্যে প্রতিনিয়ত যে দ্বন্দ্ব সংঘটিত হয় তার স্বরূপ উম্মোচনই শ্রেণি সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য। শ্রেণি সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য হলো, একটি শ্রেণি উৎপাদন যন্ত্র তথা উৎপাদন উপায়ের মালিক এবং অন্য শ্রেণি উৎপাদন উপায়ের মালিকানা থেকে বঞ্চিত। শ্রেণি সংগ্রাম তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য হলো, প্রতিটি শ্রেণি নিজেদের ব্যক্তি হিসাবে চিন্তা না করে নিজ শ্রেণির সদস্য হিসাবে চিন্তা করে। এ সংগ্রামে পুঁজিপতিদের সংখ্যা ক্রমশ হ্রাস ও শ্রমজীবীর সংখ্যা বৃদ্ধি এবং শ্রেণিদ্বয়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে। পরিশেষে বিপ্লবের মাধ্যমে পুঁজিপতি শ্রেণি ধ্বংস ও শ্রমজীবীদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

শ্রেণি সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য কী? বুঝিয়ে বল।

উদ্দীপক

⇒ ২ জন্ম: ১৭৯৮ খ্রিঃ ⇒ প্রধান গ্রন্থ: "The Positive Philosophy" ⇒ প্রবক্তা: দৃষ্টবাদ

Comilla · 2019

উত্তর

'আল-আসাবিয়া' ধারণাটি চৌদ্দ শতকের তিউনিসিয়ার দার্শনিক, ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের।

উত্তর

সমাজে বিদ্যমান শোষক ও শাসিতের মধ্যে প্রতিনিয়ত যে দ্বন্দ্ব সংঘটিত হয় তার স্বরূপ উম্মোচনই শ্রেণি সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য। শ্রেণি সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য হলো, একটি শ্রেণি উৎপাদন যন্ত্র তথা উৎপাদন উপায়ের মালিক এবং অন্য শ্রেণি উৎপাদন উপায়ের মালিকানা থেকে বঞ্চিত। শ্রেণি সংগ্রাম তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য হলো, প্রতিটি শ্রেণি নিজেদের ব্যক্তি হিসাবে চিন্তা না করে নিজ শ্রেণির সদস্য হিসাবে চিন্তা করে। এ সংগ্রামে পুঁজিপতিদের সংখ্যা ক্রমশ হ্রাস ও শ্রমজীবীর সংখ্যা বৃদ্ধি এবং শ্রেণিদ্বয়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে। পরিশেষে বিপ্লবের মাধ্যমে পুঁজিপতি শ্রেণি ধ্বংস ও শ্রমজীবীদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে।

উত্তর

উদ্দীপকে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ-এর কথা বলা হয়েছে। অগাস্ট কোঁৎ ১৭৯৮ খ্রিষ্টাব্দের ১৯ জানুয়ারি ফ্রান্সের মন্টিপিলায়ার শহরে জন্মগ্রহণ করেন। তিনি জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন প্যারিসে। অগাস্ট কোঁৎ ঊনবিংশ শতাব্দীর বুর্জোয়া বাস্তবতাকে স্থায়ী, ধরাবাঁধা একটি সত্তা হিসেবে দেখতে আগ্রহী ছিলেন। এ আগ্রহের প্রেক্ষাপটে তিনি সমাজ অধ্যয়নের জন্য একটি স্বতন্ত্র বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এ বিষয়ে তার প্রথম লেখার শিরোনাম দেন 'Social PhysicsPhysics^{\prime}। তার ধারণা ছিল সমাজের মধ্যে এমন অনেক সূত্র আছে যা এখনো পর্যন্ত মানুষের অজানা। কোঁৎ পরবর্তীতে তার আলোচিত বিষয়ের 'Social PhysicsPhysics^{\prime} নাম পরিবর্তন করে 'SociologySociology^{\prime} রাখেন। সমাজবিজ্ঞানকে একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে গড়ে তোলার পেছনে যে সমস্ত চিন্তাবিদদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে তার মধ্যে অগাস্ট কোঁৎ অন্যতম। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে অর্থাৎ ১৮৩৯ সালে অগাস্ট কোঁৎ-ই সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটির উদ্ভব ঘটান। তিনি তার 'The Positive PhilosophyPhilosophy^{\prime} গ্রন্থে সমাজবিকাশের সূত্র আলোচনা করতে গিয়ে 'ত্রয়স্তর তত্ত্ব' প্রদান করেন। এ তত্ত্বে কোঁৎ দেখিয়েছেন যে, মানুষের ধ্যান-ধারণা ও সমাজের চূড়ান্ত পর্যায় হচ্ছে, দৃষ্টবাদ। কোঁৎ ১৮৫৭ সালের ৫ সেপ্টেম্বর প্যারিসে মৃত্যুবরণ করেন। উদ্দীপকের বর্ণনায় এমন একজন মনীষী সম্পর্কে বলা হয়েছে যিনি ১৭৯৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার লিখিত প্রধান গ্রন্থের নাম 'The Positive PhilosophyPhilosophy^{\prime}। এ মনীষী দৃষ্টবাদের প্রবক্তা। উপরে আলোচিত অগাস্ট কোঁৎ-এর জীবন ও কর্ম লক্ষ করলে বোঝা যায় যে, উদ্দীপকটি অগাস্ট কোঁৎকে নির্দেশ করছে।

উত্তর

মানবসমাজের বিকাশে উদ্দীপকে নির্দেশিত সমাজবিজ্ঞানী অর্থাৎ অগাস্ট কোঁতের তত্ত্বটি হলো ত্রয়স্তর তত্ত্ব। অগাস্ট কোঁৎ সমাজ বিকাশের তিনটি স্তরের কথা বলেছেন। এ স্তর তিনটি হলো ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্যাগত স্তর এবং দৃষ্টবাদী স্তর। ধর্মতাত্ত্বিক স্তর ছিল মানুষের জ্ঞানের প্রাথমিক পর্যায়। যখন মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ও ধারণা অর্জন করতে পারেনি, সে সময়েই এ স্তরের শুরু। এ স্তরে সমাজ এবং রাষ্ট্রে যাজক ও পুরোহিত শ্রেণির প্রাধান্য থাকে। এদের শাসন ও নির্দেশে রাষ্ট্রীয় এবং সামাজিক জীবন পরিচালিত হয়। ধর্মই হচ্ছে এ স্তরে সমাজ গঠন ও পরিচালনার মূল চালিকা শক্তি। ধর্মতাত্ত্বিক স্তরে বিদ্যমান সমাজকে বলা হয় 'সামরিক সমাজ'। অধিবিদ্যাগত স্তরটি মূলত মানুষের চিন্তা ও সমাজ বিবর্তনের মধ্যবর্তী অধ্যায়। এ স্তরে মানুষের বিশ্বাস জন্মে যে, বিশ্ব ব্রহ্মাণ্ড দেবতা কর্তৃক নয় বরং একটি বিশেষ শক্তি বা অজ্ঞাত কোনো ক্ষমতা দ্বারা পরিচালিত। এছাড়া এ স্তরে প্রকৃতি প্রদত্ত অধিকার, প্রাকৃতিক আইন প্রভৃতি ধারণা সুস্পষ্ট হয়ে ওঠে এবং যৌক্তিক অনুসন্ধান ও আইনের শাসন শুরু হয়। এ যুগে সামন্ততান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য প্রাধান্য পায়। এ পর্যায়ে সামাজিক একক হিসেবে পরিবারের স্থলে রাষ্ট্রের উদ্ভব ঘটে। মানুষ যখন ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অভিজ্ঞতাকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায় তখনই দৃষ্টবাদী স্তরের আবির্ভাব ঘটে। এ স্তরের ধারণা হলো, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে জড় জগতকে যেভাবে জানা যায়, সেভাবে সামাজিক ঘটনা ও পরিস্থিতিকে বস্তুনিষ্ঠভাবে পাঠ করা যায়। এ স্তরে রাষ্ট্রীয় কাঠামোয় প্রযুক্তি প্রাধান্য পায় এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি এবং শিল্পপতিরা নেতৃত্ব দেবে বলে আশা করা যায় । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজ ও সভ্যতার বুদ্ধিভিত্তিক বিকাশের ধারা বিশ্লেষণ করার ক্ষেত্রে অগাস্ট কোঁৎ বর্ণিত ত্রয়স্তর বিশেষ সহায়ক ভূমিকা পালন করে।
HSCSociology 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।