শেয়ারFacebookWhatsApp

পরার্থপর আত্মহত্যা কী?

উত্তর: সমাজের স্বার্থে ও সমষ্টির ইচ্ছায় যে আত্মহত্যা সংঘটিত হয় তাকে পরার্থপর আত্মহত্যা বলে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

পরার্থপর আত্মহত্যা কী?

উদ্দীপক

রাকিব রতনপুর গ্রামের লোকদের জীবনব্যবস্থা সম্পর্কে জানতে পারে যে, অতীতে তাদের সমাজ ধর্মগুরুদের দ্বারা পরিচালিত হতো। ধর্মীয় নেতা যেভাবে তাদের জীবনযাপন করতে বলতো তেমনিভাবে তারা চলতো। কিন্তু বর্তমানে তাদের মধ্যে অনেকেই শিক্ষিত হয়েছে এবং আধুনিক জীবনযাপন করছে। তারা ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে বিজ্ঞানমনস্ক হয়েছে।

Dinajpur · 2018

উত্তর

সমাজের স্বার্থে ও সমষ্টির ইচ্ছায় যে আত্মহত্যা সংঘটিত হয় তাকে পরার্থপর আত্মহত্যা বলে।

উত্তর

'আসাবিয়া' হলো ত্রয়োদশ শতকের বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে খালদুনের সমাজ সম্পর্কিত আলোচনার কেন্দ্রবিন্দু। আসাবিয়া একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ 'সামাজিক সংহতি'। ইবনে খালদুন তার 'আল-মুকাদ্দিমা' গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে যাযাবর ও বেদুঈন সমাজ নিয়ে আলোচনা করতে গিয়ে আসাবিয়া বা সামাজিক সংহতি প্রত্যয়টি ব্যবহার করেন। সাধারণত আসাবিয়া বা সামাজিক সংহতি বলতে মানসিক ঐক্যকে বোঝানো হয়, যার দ্বারা মানুষ পরস্পরের সাথে একাত্মতা পোষণ করে, এমনকি সাধারণ বিপদ-আপদ এবং ভাগ্যের হেরফেরও তারা একই সাথে মোকাবিলা করে। ইবনে খালদুনের মতে, রক্ত, ধর্ম, জাতীয়তা প্রভৃতির মাধ্যমে এ সামাজিক সংহতি গড়ে ওঠে, যার বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোর ক্ষেত্রে পরিবর্তন সংঘটিত হতে পারে। খালদুনের মতে এসব পরিবর্তন চক্রাকারে সংঘটিত হয়।"

উত্তর

উদ্দীপকের রতনপুর গ্রামের অতীত জীবনের সমাজব্যবস্থার সাথে ফরাসি দার্শনিক ও সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ প্রদত্ত ত্রয়স্তর সূত্রের ধর্মতাত্ত্বিক স্তরের মিল রয়েছে। অগাস্ট কোঁৎ-এর মতে, ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর হলো মানব সমাজের আদি স্তর। এ স্তরে সমাজের ওপর ধর্মীয় প্রভাব ছিল খুব বেশি। এ স্তরে সমাজ ও রাষ্ট্রে যাজক এবং পুরোহিত শ্রেণির প্রাধান্য থাকে। তাদের নির্দেশ অনুসারেই রাষ্ট্রীয় ও সামাজিক জীবন পরিচালিত হয়। এ সময় মানুষের মনে যুক্তিবাদী ধারণার সৃষ্টি হয়নি। ধর্মতত্ত্বনির্ভর যুগে মানুষরা একে অপরের সঙ্গে বিরামহীন সংঘর্ষে লিপ্ত ছিল। তখন মানুষের নৈতিক জ্ঞান ছিল প্রাথমিক পর্যায়ের। মনোভাব ছিল আক্রমণাত্মক ও পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন। এরূপ মনোভাবাপন্ন লোকেরাই এ যুগে সম্মানিত শ্রেণিতে অধিষ্ঠিত ছিল। এ কারণে অগাস্ট কোঁৎ এ স্তরের অন্তর্ভুক্ত সমাজকে সামরিক সমাজ হিসেবে অভিহিত করেছেন। সর্বোপরি এ যুগের মানুষ ছিল অদৃষ্টবাদী। উদ্দীপকের রাকিব জানতে পারে, অতীতে রতনপুর গ্রামের সমাজ ধর্মগুরুদের দ্বারা পরিচালিত হত। ধর্মীয় নেতা যেভাবে বলতেন, গ্রামবাসী সেভাবে চলতো। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁতের এয়স্তরের ধর্মতাত্ত্বিক স্তরেও এমনটি পরিলক্ষিত হয়। তাই বলা যায়, রতনপুর গ্রামের সমাজ ও জীবনব্যবস্থা অগাস্ট কোঁতের ধর্মতাত্ত্বিক স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

উক্ত গ্রামের অর্থাৎ রতনপুর গ্রামের বর্তমান জীবনব্যবস্থার সাথে দৃষ্টবাদের সম্পর্ক রয়েছে। কারণ দৃষ্টবাদে অতিপ্রাকৃত, ঐশ্বরিক ও অলৌকিক শক্তিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়। উদ্দীপকের রতনপুর গ্রামের মানুষ এখন শিক্ষিত ও আধুনিক হয়েছে। তারা ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে বিজ্ঞানমনস্ক হয়েছে, যা অগাস্ট কোঁৎ বর্ণিত দৃষ্টবাদী স্তরকে নির্দেশ করে। কারণ দৃষ্টবাদের মূলকথা হলো, - ঐশ্বরিক, অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির অস্তিত্বকে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করতে হবে। সমাজ বিকাশের এ স্তরে কল্পনার পরিবর্তে বস্তুনিষ্ঠ যুক্তি ও পর্যবেক্ষণ জ্ঞানের উৎস হিসেবে কাজ করে এবং ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। অগাস্ট কোঁৎ মনে করেন, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে জড় জগতকে যেভাবে জানা যায়, সেভাবে সামাজিক ঘটনা ও পরিস্থিতিকেও বস্তুনিষ্ঠভাবে পাঠ করা যায়। তার মতে, এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত, জ্ঞান উন্নত এবং বিজ্ঞানের প্রকৃত জয়যাত্রা সূচিত হয়। যেমনটি উদ্দীপকের রতনপুর গ্রামের মানুষের ক্ষেত্রেও দেখা যায়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রতনপুর গ্রামের বর্তমান জীবনব্যবস্থা দৃষ্টবাদেরই প্রতিরূপ।
HSCSociology 1st PaperDinajpur 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।