উদ্দীপকে দীপক তার গবেষণাকর্মের জন্য যে পদ্ধতি প্রয়োগ করেছেন তার স্বরূপ তুলে ধর।
উত্তর: উদ্দীপকের দীপক তার গবেষণাকর্মের জন্য প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি প্রয়োগ করেছেন। দীপক বাংলাদেশের উপজাতি গোষ্ঠী মারমাদের জীবনাচরণ ও তাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে গবেষণা পরিচালনা করে। এ কারণে সে তার উপজাতি বন্ধু অমলাং-এর সাথে তাদের এলাকায় গিয়ে বেশ কয়েকদিন থাকে এবং তাদের পর্যবেক্ষণ করে তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। তার এ পদ্ধতির সাথে সামাজিক গবেষণার প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির সাদৃশ্য রয়েছে। এ পদ্ধতিতে গবেষকের পক্ষে কোনো একটি ক্ষুদ্র পরিসরে সমাজ জীবন সম্পর্কে নিবিড়ভাবে জ্ঞান অর্জন করা সম্ভব হয় এবং সমাজকে তিনি স্বাভাবিক ও অকৃত্রিম অবস্থায় পর্যবেক্ষণ করতে পারেন। এর মাধ্যমে গবেষক যে তথ্য সংগ্রহ করে তার জন্য দীর্ঘদিন কোনো মানবগোষ্ঠীর মধ্যে অবস্থান করতে হয়। এর ফলে তিনি তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হন যেমনটি উদ্দীপকের দীপকের বেলায় ঘটেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দীপক তার গবেষণাকর্মের জন্য যে পদ্ধতি প্রয়োগ করেছেন তার স্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর