শেয়ারFacebookWhatsApp

প্রধান অতিথির বক্তৃতার আলোকে ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের প্রধান অতিথির বক্তৃতার আলোকে ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করা যায়। যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করা হয়ে থাকে তাকে ঐতিহাসিক পদ্ধতি বলে। এ পদ্ধতির মূল উদ্দেশ্য হলো বর্তমান সমাজের উৎপত্তি, প্রকৃতি ও ভূমিকা সম্পর্কে জ্ঞান অনুসন্ধান করা। উদ্দীপকে যে সেমিনার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে একজন প্রধান অতিথি সমাজতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতির গুরুত্বের প্রতি আলোকপাত করেছেন। ঐতিহাসিক পদ্ধতি সমাজতাত্ত্বিক গবেষণায় অত্যন্ত ফলপ্রসূ পদ্ধতি হিসেবে স্বীকৃত। এ পদ্ধতি সনাতন ধারার সমাজ গবেষণার জন্য অপরিহার্য। তৎকালীন সমাজব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করার জন্যও এ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ঐতিহাসিক পদ্ধতি অত্যন্ত কার্যকর পূর্ববর্তী বংশধরদের জীবনপ্রণালির যাবতীয় বিষয় জানার জন্য। অতএব বলা যায় যে, সমাজতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

প্রধান অতিথির বক্তৃতার আলোকে ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা কর।

উদ্দীপক

সেলিম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র। তাদের বিভাগে একটি সেমিনারের আয়োজন করা হয়। যার মূল প্রতিপাদ্য বিষয় হলো- 'সামাজিক গবেষণায় বিভিন্ন পদ্ধতি ব্যবহার'। এখানে প্রধান অতিথি তার বক্তৃতায় ঐতিহাসিক পদ্ধতি সম্পর্কে বলেন, 'এ পদ্ধতি সমাজের কোনো ঘটনার অতীত, বর্তমান ও রূপান্তরিত অবস্থা বিশ্লেষণের মাধ্যমে সুস্পষ্ট ও যুক্তিসংগত তথ্য পেশ করে। সাথে সাথে তিনি এ পদ্ধতির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে এর কিছু সীমাবদ্ধতাও তুলে ধরেন।

উত্তর

ঐতিহাসিক পদ্ধতি 'ইতিহাসের দর্শন' এবং 'জীববিজ্ঞানের বিবর্তনবাদ' এ ধারা দুটির ওপর পরস্পরভাবে নির্ভরশীল।

উত্তর

সমাজতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক পদ্ধতি বলতে যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করা হয়ে থাকে তাকে বোঝায়। এ পদ্ধতির মাধ্যমে মানবসমাজের উৎপত্তি, প্রকৃতি ও কার্যধারা সম্বন্দ্বে জ্ঞানলাভের জন্য অতীত সভ্যতা ও সামাজিক আচার-আচরণ প্রভৃতি বিষয়ে গবেষণা করা হয়।

উত্তর

উদ্দীপকের প্রধান অতিথির বক্তৃতার আলোকে ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করা যায়। যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করা হয়ে থাকে তাকে ঐতিহাসিক পদ্ধতি বলে। এ পদ্ধতির মূল উদ্দেশ্য হলো বর্তমান সমাজের উৎপত্তি, প্রকৃতি ও ভূমিকা সম্পর্কে জ্ঞান অনুসন্ধান করা। উদ্দীপকে যে সেমিনার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে একজন প্রধান অতিথি সমাজতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতির গুরুত্বের প্রতি আলোকপাত করেছেন। ঐতিহাসিক পদ্ধতি সমাজতাত্ত্বিক গবেষণায় অত্যন্ত ফলপ্রসূ পদ্ধতি হিসেবে স্বীকৃত। এ পদ্ধতি সনাতন ধারার সমাজ গবেষণার জন্য অপরিহার্য। তৎকালীন সমাজব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করার জন্যও এ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ঐতিহাসিক পদ্ধতি অত্যন্ত কার্যকর পূর্ববর্তী বংশধরদের জীবনপ্রণালির যাবতীয় বিষয় জানার জন্য। অতএব বলা যায় যে, সমাজতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

উত্তর

সমাজ গবেষণায় ঐতিহাসিক পদ্ধতির তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকা। সত্ত্বেও এর বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, আমাদের দেশ ও সমাজ সম্পর্কে সামাজিক ইতিহাস তেমন পাওয়া যায় না। কারণ এ অঞ্চলের' সাধারণ ইতিহাস রচিত হলেও সামাজিক ইতিহাস তেমন রচিত হয়নি। দ্বিতীয়ত, এ অঞ্চলের ইতিহাসে প্রকৃত ঘটনাশ্রয়ী ইতিহাসের অভাব পরিলক্ষিত হয়। তাই এ পদ্ধতিতে বাংলাদেশের সমাজ গবেষণা পুরোপুরি সফল হয় না। তৃতীয়ত, ঐতিহাসিকদেরও এদেশের ইতিহাস রচনার ক্ষেত্রে নিরপেক্ষতার অভাব রয়েছে। ফলে ঐতিহাসিক গবেষণার জন্য বস্তুনিরপেক্ষ সঠিক তথ্য সংগ্রহ দুরূহ হয়ে পড়ে। চতুর্থত, আমাদের এ অঞ্চলের ইতিহাসের ঘটনার প্রাচুর্য থাকলেও ঘটনাবলির কার্যকারণ সূত্র নির্ণয় করার প্রয়াস কম। পঞ্চমত, বাংলাদেশের ইতিহাস অনেক ক্ষেত্রে কানকথা এবং লোকবিশ্বাস হওয়ায় সত্য ঘটনা বিস্তৃত হয়ে মিথ্যা ঘটনার আবির্ভাব হয়েছে। ফলে ঐতিহাসিক ঘটনাবলি তথ্যনির্ভর হয়ে ওঠে না। সার্বিক আলোচনার মাধ্যমে বলা যায়, অতীত সমাজ সম্পর্কে জ্ঞানলাভ করে বর্তমান সমাজে মূল্যায়ন করে একটি প্রকৃত তথ্যভিত্তিক সত্য সম্ভাবনাকে মূর্ত করার জন্য এ পদ্ধতি কার্যকর ভূমিকা পালন করে। তাই বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ পদ্ধতির কার্যকারিতা সমাজ গবেষণায় কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে বলে আমি মনে করি।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।