মিসেস সেতারা বেগমের কেমিক্যাল কোম্পানির কাজ ও পত্রিকা অফিসের কাজের মধ্যে বৈসাদৃশ্য নির্ণয় কর।
উত্তর: মিসেস সেতারা বেগমের কেমিক্যাল কোম্পানির কাজ ও পত্রিকা অফিসের কাজের মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য লক্ষ করা যায়। কেমিক্যাল কোম্পানির পরীক্ষাগারে যেসব বস্তুর গুণাগুণ নির্ণয় করতে হতো সেগুলো বস্তুজগতের কোনো পদার্থ যা পঞ্চইন্দ্রিয় দ্বারা বোঝা যায়। আর পত্রিকা অফিসে আলোচিত বিষয়গুলো বিমূর্ত বা অবস্তুগত। আর তাই পঞ্চইন্দ্রিয় দ্বারা এসব সবসময় বোঝা যায় না। কেমিক্যাল কোম্পানির গবেষণার উপাদান বা তথ্যাবলি সেতারা বেগমের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কিন্তু পত্রিকা অফিসের গবেষণাধীন সামাজিক তথ্যাবলি তার পুরাপুরি নিয়ন্ত্রণে নয়। কেমিক্যাল কোম্পানিতে গবেষণা পদ্ধতি পত্রিকা অফিসের গবেষণা পদ্ধতির চেয়ে অধিকতর উন্নত এবং নির্ভরযোগ্য। কেমিক্যাল কোম্পানিতে একই বিষয় বারংবার পরীক্ষা করলে প্রধানত একই ফলাফলই পাওয়া যায়। অপরদিকে, পত্রিকা অফিসে সামাজিক গবেষণায় একই বিষয়ের বারংবার গবেষণায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মিসেস সেতারা বেগমের কেমিক্যাল কোম্পানির কাজ ও পত্রিকা অফিসের কাজের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর