অধ্যাপক রকিবুল হাসান ও সৌমিত্র রায় সমাজতাত্ত্বিক গবেষণায় যেসব পদ্ধতি অনুসরণ করেছে তা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের অধ্যাপক রকিবুল হাসান ও সৌমিত্র রায় সমাজতাত্ত্বিক! গবেষণায় যথাক্রমে নমুনা জরিপ পদ্ধতি ও তুলনামূলক পদ্ধতি অনুসরণ করেছে। নমুনা জরিপ পদ্ধতিতে সাধারণত কোনো একটি বিশেষ বিষয়ে তথা সমাজের প্রয়োজনে কোনো সামাজিক সমস্যার ওপর তথ্য সংগ্রহের জন্য গবেষণা চালানো হয়। এক্ষেত্রে গবেষক একটি এলাকার বা কোনো দেশের সমগ্র জনসংখ্যা সম্পর্কে গবেষণা করতে গিয়ে সাধারণত ঐ এলাকা বা দেশের জনসংখ্যার একটি প্রতিনিধিত্বকারী অংশকে নমুনা হিসেবে বেছে নেন এবং নমুনাভুক্ত জনসংখ্যার ওপর নানাবিধ প্রশ্নাবলির আলোকে গবেষণা চালান। অন্যদিকে, তুলনামূলক পদ্ধতিতে কোনো একটি বর্তমান সামাজিক প্রপঞ্চ অতীতে কেমন ছিল তা এবং বর্তমানে এর অবস্থা কি সেসব জেনে এর অতীত ও বর্তমানের মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
অধ্যাপক রকিবুল হাসান ও সৌমিত্র রায় সমাজতাত্ত্বিক গবেষণায় যেসব পদ্ধত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর