উদ্দীপকে অন্তু বৈজ্ঞানিক পদ্ধতির কোন পর্যায়গুলো অনুসরণ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অন্তু বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে একটি সামাজিক সমস্যা সম্পর্কে সুচিন্তিত অবস্থান ব্যাখ্যা করেছে। অন্তু তার গবেষণার জন্য বেশকিছু পর্যায় অনুসরণ করেছে। যেগুলো তার গবেষণা পদ্ধতিকে বিজ্ঞানভিত্তিক বলে স্বীকৃতি দেয়। পর্যায়গুলো হলো- ১. সমস্যা নির্বাচন; সমাজ গবেষণায় প্রথম কাজ হচ্ছে কোনো একটি গবেষণার বিষয় নির্বাচন ও চিহ্নিতকরণ যা সমস্যা নির্বাচন নামে অভিহিত; ২. পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ; এ পর্যায়ে গবেষকের দায়িত্ব সমস্যাকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং সে সম্পর্কিত তথ্য সংগ্রহ করা; ৩. তথ্যের শ্রেণিবিন্যাস; এ পর্যায়ে গবেষক তার প্রাপ্ত তথ্যসমূহকে বিশেষভাবে বিন্যস্ত করবে; ৪. পূর্বানুমান প্রণয়ন; পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের পর্যায়ে যে ফলাফল পাওয়া যায় তার ভিত্তিতে সমস্যা সম্পর্কে একটি ধারণা দেওয়াই হচ্ছে পূর্বানুমান; ৫. সত্যতা যাচাই; এ পর্যায়ে গবেষকের কাজ হচ্ছে গবেষণা থেকে যেসব তথ্য সংগৃহীত করে শ্রেণিবদ্ধ করা হয়েছে তার ভিত্তিতে প্রাপ্ত ফলাফল পূর্বে প্রণীত পূর্বানুমানের সাথে কতটুকু সত্য বা যথার্থ তা পরীক্ষা করা এবং ৬. ভবিষ্যদ্বাণী; পূর্বানুমান যদি তথ্য দ্বারা সমর্থিত হয় তাহলে গবেষক এ স্তরে এসে সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের অন্তু বৈজ্ঞানিক পদ্ধতির পর্যায়সমূহ অনুসরণপূর্বক সামাজিক সমস্যা নিয়ে গবেষণা করেছেন
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অন্তু বৈজ্ঞানিক পদ্ধতির কোন পর্যায়গুলো অনুসরণ করছে? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর