শুভ'র কার্যপ্রণালি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে কতটুকু সংগতিপূর্ণ বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: শুভ'র কার্যপ্রণালি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে পুরাপুরি সংগতিপূর্ণ বলে আমি মনে করি। সমাজবিজ্ঞান, বিজ্ঞানভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সামাজিক গবেষণা পরিচালনা করে থাকে। সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির বেশকিছু স্তর বা পর্যায় অনুসরণ করতে হয়। বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য প্রতিটি বিজ্ঞান এ পদ্ধতির ধাপসমূহ অনুসরণ করে থাকে। উদ্দীপকের শুভও তার গবেষণার জন্য অনুসৃত পদ্ধতিকে সফল করতে এসব ধাপসমূহ অনুসরণ করেছে। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে শুভ'র পর্যায়ক্রমিক ধারাবাহিকতা পুরাপুরি সংগতিপূর্ণ। সমস্যা বা বিষয়বস্তু নির্বাচন, উদ্দেশ্য বা গুরুত্ব বর্ণনা, অনুমান বা প্রকল্প গঠন, চলকসমূহ নির্ধারণ, তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণিবিন্যাস, তথ্যের প্রক্রিয়াকরণ এবং সবশেষে ফলাফল উপস্থাপন ও প্রতিবেদন প্রকাশ বৈজ্ঞানিক পদ্ধতির পর্যায়সমূহ। এভাবে ধারাবাহিকতা অনুসরণ করা হয়। উদ্দীপকের শুভও তার গবেষণাকে ফলপ্রসূ করতে এ সকল স্তরসমূহ অতিক্রম করেছে এবং সবশেষে ফলাফলে উপনীত হতে পেরেছে। তাই আমি মনে করি, শুভ'র কার্যপ্রণালি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে পুরাপুরি সংগতিপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
শুভ'র কার্যপ্রণালি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে কতটুকু সংগতিপূর্ণ ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর